Sunday, July 31, 2011

'প্রাণ' ফিরে পাচ্ছে বুড়িগঙ্গা


দীর্ঘদিন পর বুড়িগঙ্গার পানি আবারো প্রাণ ফিরে পাচ্ছে। এ নদীর পানিতে সম্প্রতি দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বাড়তে শুরু করেছে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সা¤প্রতিক এক পরীক্ষায় দেখা গেছে, বুড়িগঙ্গার প্রতি লিটার পানিতে এক মিলিগ্রামের ওপর অক্সিজেনের উপস্থিতি পাওয়া গেছে। কোনো কোনো অংশে অক্সিজেনের উপস্থিতি দুই মিলিগ্রামেরও বেশি।

দূষণকবলিত বুড়িগঙ্গার পানিতে অক্সিজেনের উপস্থিতি এক সময় শূন্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বুড়িগঙ্গার তলদেশ থেকে পলিথিন অপসারণ এবং বর্জ্য ফেলা বন্ধের বিভিন্ন পদক্ষেপ নেয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরও তা অব্যাহত থাকে। একইসঙ্গে এ নদীর পানি দূষণমুক্ত করতে কয়েকটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে ইতোমধ্যে।

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরও বুড়িগঙ্গার প্রতি লিটার পানিতে দ্রবিভূত অক্সিজেনের পরিমাণ ছিল শূন্য মিলিগ্রাম। সরকার নদীর তলদেশ থেকে পলিথিন অপসারণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় অক্সিজেনের উপস্থিতি বাড়তে শুরু করেছে।

"প্রয়োজনীয় অক্সিজেন না থাকায় বুড়িগঙ্গা মাছেরও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে মাছশূন্য হয়ে পড়ে এ নদী।"

পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার রায় জানান, প্রাণী বা জীব বসবাসের জন্য প্রতি লিটার পানিতে সর্বনিু সাড়ে চার থেকে সাড়ে আট মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন হয়।

"সা¤প্রতিক পরীক্ষার ফল দেখে মনে হচ্ছে এ নদী আসার প্রাণ ফিরে পাচ্ছে," যোগ করেন তিনি।

বুড়িগঙ্গার অস্তিত্ব রক্ষায় সরকারের পদক্ষেপ প্রসঙ্গে হাছান মাহমুদ জানান, মৃতপ্রায় বুড়িগঙ্গাসহ ঢাকার আশেপাশের চার নদী- তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদী রক্ষায় দুশ কোটি টাকার মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জলবায়ু ট্রাস্ট তহবিল থেকে।

এই মহাপরিকল্পনার আওতায় পানি দূষণ কমাতে যমুনা থেকে পানি এনে বুড়িগঙ্গায় ছাড়া (ফ্ল্যাশ), নদীর বুকে জমে থাকা পলিথিন ও বর্জ্য অপসারণ, নদী খনন, সীমানা পিলার স্থাপন, পাড় বাঁধাই, নদী তীর দিয়ে হাঁটাপথ নির্মাণ এবং ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ গড়ে তোলা হবে।

ঢাকা ঘিরে নৌপথ চালুর যৌক্তিকতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে নৌপথে দৈনিক ১০ হাজার টন পণ্য পরিবহন হচ্ছে। সড়কপথে এই পরিমাণ পণ্য পরিবহণে প্রায় এক হাজার ট্রাকের প্রয়োজন হতো- যা রাজধানীর সড়কগুলোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করতো। এতে যানজট আরো ভয়াবহ আকার ধারণ করতো।

No comments:

Post a Comment

Followers

ছোট্ট একটি আইডিয়া আপনাকে কোটিপতি করে দিতে পারে !!!

এক লোক লেটেস্ট মডেলের একটা গাড়ি চালিয়ে দুর্গম এক এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাত তার গাড়ি নষ্ট হয়ে গেল। সে খুব চেষ্টা করল কিন্তু গাড়ি ঠিক করতে পারল না। ঠিক তখন কাছাকাছি একটা গ্যারেজ তার নজরে পড়ল। সেখানে খুব সাদামাটা এক মেকানিক পাওয়া গেল। গাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি আমার গাড়িটা ঠিক করতে পারবে?” মেকানিক গাড়ির ইঞ্জিন কভার তুলে বলল, “পাড়ব।” তারপর মেকানিক তার হাতুড়ি দিয়ে একটা স্ক্রুর উপর গুনে গুনে ৬টা বাড়ি মেরে গাড়িওয়ালাকে বলল, “দেখেন, ঠিক হয়েছে কিনা?” গাড়িওয়ালা অবিশ্বাসের চোখে মেকানিকের দিকে তাকাল। তারপর স্টার্ট দিয়ে দেখল, গাড়ি ঠিক হয়ে গেছে।

গাড়িওয়ালার চোখে – মুখে বিস্ময়! বললেন, “মজুরী কত?”

মেকানিক বলল, “১০০ ডলার।”

“৬টা বাড়ির জন্য ১০০ ডলার! এটা তো ১ ডলারের বেশি হবার কথা না। তোমার মাথা ঠিক আছে?”

“হ্যাঁ স্যার, ৬টা বাড়ির জন্য ১ ডলারের বেশি হবার কথা না। বাকি ৯৯ ডলার হল কোন জায়গাতে বাড়ি মারলে আপনার গাড়ি স্টার্ট নিবে সেটা বুজতে পারার জন্য, জানার জন্য।”

ঠিক উপরের গল্পের মত আমি আপনাকে এমন একটি আইডিয়া দিতে পারি যার মাধ্যমে এককালীন মাত্র–

· => ৭৫,০০০ টাকা বিনিয়োগ করে ২৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ১৫০,০০০ টাকা বিনিয়োগ করে ২০ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ৪০০,০০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

আমি আপনাকে কোন এমএলএম কোম্পানিতে কিংবা জমিতে বিনিয়োগ করতে কিংবা আমাকে টাকা দিতে বলব না কিংবা আপনার টাকা নিয়ে কেউ উধাও হয়ে যাবে এমন কোথাও বিনিয়োগ করতে বলব না। আমি শুধু আপনাকে পথ দেখিয়ে দিব যে কোথায় আপনাকে বিনিয়োগ করতে হবে? কিভাবে বিনিয়োগ করতে হবে? শুধু বিনিয়োগের আইডিয়াটা আপনাকে দিব। বাদবাকি কাজ আপনিই করতে পারবেন। আইডিয়াটা জানার পর আপনি নিজেই বলবেন যে, “হ্যাঁ এটা আসলেই সম্ভব!” আমার আইডিয়া ব্যবহার করতে আপনাকে দিনে ১ মিনিটও সময় দিতে হবে না।

আপনি যদি কোটি টাকার মালিক হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আমার আইডিয়া ব্যবহার করে আপনি যে নির্ধারিত বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক ইনশাল্লাহ হবেন সে সম্পর্কে সাহস নিয়ে আমি বলছি, আমি ১০০ টাকার ননজুডিসারি স্ট্যাম্পে লিখিত দিব, আমি এতটাই নিশ্চিত!

আপনি ঠকবেন না।

আপনার যে যোগ্যতা থাকতে হবেঃ ধৈর্য, ব্যাংক ইন্টারেস্ট সম্পর্কে সাধারন জ্ঞান, বয়স ন্যূনতম ২০ বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রী স্টুডেন্ট আর সাহস করে কিছু করে ফেলার মানসিকতা যদি আপনার থেকে থাকে তাহলে এই আইডিয়া আপনার জন্য। কি সাহস আছে?

যোগাযোগঃ

Muhmmad Anwarul Hoque Khan

Email: mahkbd@gmail.com

Linkedin: http://bd.linkedin.com/pub/muhammad-anwarul-hoq-khan/33/503/657


আমি আমার পুরো প্রোফাইল আপনাদের দিয়ে দিলাম। মনে রাখবেন, সৎ ভাবে দ্রুত বড়লোক হবার কোন পথ নাই। আমার আইডিয়া অনুযায়ী আপনার দরকার হবে শুধু ধৈর্য আর কিছুই না।