
সফটওয়ার জায়ান্ট মাইক্রোসফট এবার ঘোষণা দিলো যে, তারা এমন এক ডিভাইস তৈরি করছে যার মাধ্যমে মানুষের স্মৃতি ডিজিটাল পদ্ধতিতে ধরে রাখা সম্ভব হবে। মাইক্রোসফটের গবেষক গর্ডন বেল গত এক দশক ধরে তার যাবতীয় অভিজ্ঞতা কম্পিউটারে নিয়মিত জমা করে রাখছেন। তিনি মনে করেন, তথ্য ধরে রাখার জন্য এটিই হচ্ছে সবচে নিরাপদ উপায়। খবর সিএনএন অনলাইন এর।
বার্তা সংস্থটির বরাতে জানা গেছে, মাইক্রোসফট ‘সেন্সক্যাম’ নামের স্মৃতিধারণযোগ্য একটি ক্যামেরা তৈরির বিষয়ে কাজ করছে। এই ক্যামেরাটি একজন মানুষের ঘাড়ে সার্বক্ষণিক ভাবে ঝুলে থাকবে এবং জীবনের প্রতিটা বিষয় ছবির মাধ্যমে ধরে রাখবে।
প্রত্যেকেই বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান অথবা নানান কাজে প্রতিদিন প্রচুর ডিজিটাল ছবি তোলেন এবং যথারীতি তা সেভও করে রাখেন। কিন্তু ৭৫ বছর বয়স্ক বেল তার বিভিন্ন আলাপচারিতা, মন্তব্য, ভ্রমণ এবং নানা রকম অভিজ্ঞতা সার্বক্ষণিক তার সাথে থাকা ভিডিও ইক্যুইপমেন্ট, ক্যামেরা এবং অডিও রেকর্ডারের মাধ্যমে ধারণ করে রাখেন।
বেল-এর বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, তিনি তার জীবনের অতি ব্যাপারগুলোও যেমনঃ রেস্টুরেন্টের খরচ, ইলেকট্রিক সহ যাবতীয় অন্যান্য বিল এবং মেডিকেল রেকর্ডগুলো পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করেন। এমনকি তিনি যে সব ওয়েব পেজগুলো ভিজিট করেন তারও পিডিএফ ফাইল করে জমা রাখেন।
তিনি আরো জানিয়েছেন, অডিও ভিডিও সব মিলে পাহাড়সম তথ্যগুলো তিনি জমা করেছেন মোট ৩৫০ গিগাবাইট জায়গাজুড়ে। তিনি এটিকে বলছেন ‘রেপ্লিকা অফ বেল’স বায়োলজিক্যাল মেমোরি’ নামে। তিনি বলেন, ‘এই পদ্ধতিতে স্মৃতি ধরে রাখা খুবই নিরাপদ, কারণ মাথায় থাকা স্মৃতি অনেক সময় নানা কারণে ভুলে বসতে পারেন। কিন' এই ‘ই-মেমোরি’র মতো স্মৃতিধারণযোগ্য চিপ বিশ্বস্ত সঙ্গীর মতোই সব তথ্য ধারণ করে রাখে এবং কখনও ভুলে যায় না।
তিনি বলেন, এটা আপনার জীবনের মাল্টিমিডিয়া ট্রান্সস্ক্রিপ্টের মতো হয়ে থাকবে।’ তিনি আরো যোগ করেন, ‘২০২০ সালের মধ্যে আমাদের সারা জীবনের ঘটনাগুলো অনলাইনে থাকবে এবং তা হবে সার্চেবল। শুধু তাই নয়, স্মার্ট ফোন এবং স্বল্প মূল্যের ডিজিটাল মেমোরি কার্ডের কল্যাণে একজন মানুষের সারা জীবনের তথ্যই ইন্টারনেটে থাকবে।'
সিএনএন জানিয়েছে, তার মতে, আর কোনও মানুষকে তথ্য ধারণ করার জন্য মস্তিস্কে চাপ প্রয়োগ করতে হবে না। এর ফলে মাথা থাকবে সম্পূর্ণ ঝামেলামুক্ত। আর এই উল্লেখযোগ্য বিবর্তনের ফলে মানুষের জীবন হবে সম্পূর্ণ অন্যরকম।
উল্লেখ্য জিম গেমিলে’র ফেলো রিসার্চার বেল ‘টোটাল রিকল’ নামে একটি বই লিখেছেন যেখানে তিনি ডিজিটাল স্মৃতিধারণ বিষয়ে বিশদ আলোচনা করেছেন।
No comments:
Post a Comment