
সম্প্রতি পরমাণু গবেষকরা জানিয়েছেন, তারা অ্যান্টিম্যাটার ধরে রাখার নতুন একটি ফাঁদ উদ্ভাবন করেছেন। এই ফাঁদে পড়ে ১৫ মিনিটেরও বেশি অ্যান্টিম্যাটার অণুগুলো আটকে থাকবে এবং তাদের আচরণ বোঝার সুযোগ পাবেন গবেষকরা।
গবেষকরা জানিয়েছেন, অ্যান্টিম্যাটার অণু তৈরি হওয়ার সেকেন্ডের ক্ষুদ্রতম ভাগেরও কম সময়ে এটি হাওয়া হয়ে যায়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ-এর গবেষকরা এই ফাঁদে পড়া অণুর বিশ্লেষণ করেই বুঝতে পারবেন মহাবিশ্ব সৃষ্টির মুহুর্তে কি ঘটেছিলো।
জানা গেছে, সার্ন-এর গবেষকদল অ্যান্টিহাইড্রোজেন এর খোঁজে যে গবেষণা চালিয়েছিলেন, তারই দক্ষতা এবার বাড়ছে। অ্যান্টিহাইড্রোজেন অণু পরম শুণ্য তাপমাত্রার ০.৫ ডিগ্রি বেশি তাপমাত্রায় শীতল করে অ্যান্টিম্যাটার ধরার এই ফাঁদ তৈরি করেছেন গবেষকরা।
No comments:
Post a Comment