
সম্প্রতি হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা গেছে প্লুটো তার স্বাভাবিক অবস্থার চেয়ে আরো বেশি লাল রঙ ধারন করেছে। বলা হচ্ছে, ঋতু পরিবর্তন ঘটছে সৌরজগতের দূরতম এই গোলকে। এদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, আমাদের সৌরজগতের অন্যতম সদস্য প্লুটো দিন দিন আরো লাল রং ধারণ করছে। খবর বিবিসি অনলাইনের।
নাসার বিশেষজ্ঞদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্লুটোর পৃষ্ঠে জমে থাকা বরফের অবস্থান বদলে যাচ্ছে। বিজ্ঞানীদের মতে প্লুটো তার সৌর বছরের বর্তমান সময়ে নতুন ঋতুতে প্রবেশ করছে বলেই এমনটি হচ্ছে। উল্লেখ্য, পৃথিবীর ২৪৮ বছরে প্লুটো একবার সূর্যের চারিদিকে ঘুরে আসে।
নাসার স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট জানিয়েছে, প্লুটোর পৃষ্ঠে জমে থাকা মিথেনে সূর্যের রশ্মি পড়ে। এর ফলে সেখান থেকে আলট্রাভায়োলেট রশ্মির বিকিরণ ঘটে এবং সেটাই হচ্ছে এই লাল রয়ের কারণ।
সাউথওয়েস্ট রিচার্স ইনস্টিটিউটের গবেষক মার্ক বুয়ে জানিয়েছেন, ‘প্লুটোর এত বড় ও দ্রুত পরিবর্তন অবাক করার মতোই একটি ঘটনা’।
উল্লেখ্য, ২০০৬ সালে বিজ্ঞানীরা সৌরজগতের গ্রহ তালিকা প্লুটোকে বাদ দেন। কারণ হিসেবে বলা হয়েছিলো প্লুটো অন্যান্য গ্রহের চেয়ে আকারে বামন জাতের। এর ব্যাস মাত্র ২ হাজার ৩ শ ৬০ কিলোমিটার।
নাসা জানিয়েছে, এতোদিন যেমনটা মনে করা হতো যে, প্লুটো শুধু বরফ আর পাথরের একটি গোলক, ব্যাপারটি আসলে মোটেই তেমন নয়।
No comments:
Post a Comment