Wednesday, August 17, 2011

একটি নয়, চাঁদ ছিল দুইটি


একদিন পৃথিবীর সম্ভবত দুইটি চাঁদ ছিল। পরে ছোট চাঁদটি খুব ধীর গতিতে হয়তো বড় চাঁদটিতে আছড়ে পড়ে একটি চাঁদে পরিণত হয়েছে। নতুন এক গবেষণায় এমন তথ্যই বেড়িয়ে এসেছে। গবেষকরা বলছেন, ওই ধরনের একটি স্লো মোশন বা ধীর গতির সংঘর্ষ যে ঘটেছিল তার ইঙ্গিত রয়েছে চাঁদের দূরবর্তী রহস্যময় পার্বত্য অঞ্চলে। ওই সংঘর্ষের কারণে কিছু উপাদানের অস্তিত্ব সেখানে পাওয়া যায়, কখনও কখনও যার দেখা মেলে চাঁদের গোলার্ধে। এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিষয় সাময়িকী নেচার-এ। বিবিসি

গবেষকরা বলছেন, তাদের এই তত্ত্ব আগামী বছরের মধ্যে নাসার দুটি চন্দ্র মিশন হয়তো সমর্থন করবে অথবা চ্যালেঞ্জ করবে। দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা এটা বোঝার চেষ্টা করছেন যে, পৃথিবী থেকে চাঁদের যে অংশটা দেখা যায় অর্থাত্ সামনের অংশটা, সেটা কেনো ফ্ল্যাট বা সমতল। আর যে অংশটা দেখা যায় না বা দেখা যাওয়াটা বিরল, সেটা কেনইবা পর্বতময়। সেখানে ৩ হাজার মিটার উচ্চতার পর্বতও রয়েছে। এখন পর্যন্ত বিভিন্নভাবে বিষয়টির ব্যাখ্যা দেয়া হয়েছে যার প্রায় সবই অনুমান নির্ভর।

গবেষকদের যুক্তি, ৪০০ কোটি বছর আগে মঙ্গল গ্রহের আকারের একটি গ্রহ পৃথিবীতে আছড়ে পড়েছিল। তখন যে ধুলির উদ্ভব হয়েছিল তাই এক সময় চাঁদে পরিণত হয়। এখন প্রাপ্ত তথ্য উপাত্তে বিজ্ঞানীদের ধারণ সে সময় হয়তো একই পদার্থ দিয়ে আরেকটি ছোট চাঁদের সৃষ্টি হয়েছিল। কিন্তু মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেটি এক সময় আছড়ে পরে বড় চাঁদটির ওপর।

বর্তমান গবেষণার সঙ্গে জড়িত সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়ের ড. মার্টিন জুজি বলেন, আমরা যখন বর্তমান তত্বের দিকে তাকাই তখন একটা চাঁদ থাকার প্রকৃত কোনো কারণ খুঁজে পাইনা। তিনি বলেন, ছোট চাঁদটি সেকেন্ডে ২.৪ কিলোমিটার গতিতে বড় চাঁদটির ওপর আছড়ে পড়ে। এই গতি খুব ধীর হওয়ায় বড় ধরনের ঝাঁকুনির সৃষ্টি হয়নি এবং কিছু গলেও যায়নি।

No comments:

Post a Comment

Followers

ছোট্ট একটি আইডিয়া আপনাকে কোটিপতি করে দিতে পারে !!!

এক লোক লেটেস্ট মডেলের একটা গাড়ি চালিয়ে দুর্গম এক এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাত তার গাড়ি নষ্ট হয়ে গেল। সে খুব চেষ্টা করল কিন্তু গাড়ি ঠিক করতে পারল না। ঠিক তখন কাছাকাছি একটা গ্যারেজ তার নজরে পড়ল। সেখানে খুব সাদামাটা এক মেকানিক পাওয়া গেল। গাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি আমার গাড়িটা ঠিক করতে পারবে?” মেকানিক গাড়ির ইঞ্জিন কভার তুলে বলল, “পাড়ব।” তারপর মেকানিক তার হাতুড়ি দিয়ে একটা স্ক্রুর উপর গুনে গুনে ৬টা বাড়ি মেরে গাড়িওয়ালাকে বলল, “দেখেন, ঠিক হয়েছে কিনা?” গাড়িওয়ালা অবিশ্বাসের চোখে মেকানিকের দিকে তাকাল। তারপর স্টার্ট দিয়ে দেখল, গাড়ি ঠিক হয়ে গেছে।

গাড়িওয়ালার চোখে – মুখে বিস্ময়! বললেন, “মজুরী কত?”

মেকানিক বলল, “১০০ ডলার।”

“৬টা বাড়ির জন্য ১০০ ডলার! এটা তো ১ ডলারের বেশি হবার কথা না। তোমার মাথা ঠিক আছে?”

“হ্যাঁ স্যার, ৬টা বাড়ির জন্য ১ ডলারের বেশি হবার কথা না। বাকি ৯৯ ডলার হল কোন জায়গাতে বাড়ি মারলে আপনার গাড়ি স্টার্ট নিবে সেটা বুজতে পারার জন্য, জানার জন্য।”

ঠিক উপরের গল্পের মত আমি আপনাকে এমন একটি আইডিয়া দিতে পারি যার মাধ্যমে এককালীন মাত্র–

· => ৭৫,০০০ টাকা বিনিয়োগ করে ২৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ১৫০,০০০ টাকা বিনিয়োগ করে ২০ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ৪০০,০০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

আমি আপনাকে কোন এমএলএম কোম্পানিতে কিংবা জমিতে বিনিয়োগ করতে কিংবা আমাকে টাকা দিতে বলব না কিংবা আপনার টাকা নিয়ে কেউ উধাও হয়ে যাবে এমন কোথাও বিনিয়োগ করতে বলব না। আমি শুধু আপনাকে পথ দেখিয়ে দিব যে কোথায় আপনাকে বিনিয়োগ করতে হবে? কিভাবে বিনিয়োগ করতে হবে? শুধু বিনিয়োগের আইডিয়াটা আপনাকে দিব। বাদবাকি কাজ আপনিই করতে পারবেন। আইডিয়াটা জানার পর আপনি নিজেই বলবেন যে, “হ্যাঁ এটা আসলেই সম্ভব!” আমার আইডিয়া ব্যবহার করতে আপনাকে দিনে ১ মিনিটও সময় দিতে হবে না।

আপনি যদি কোটি টাকার মালিক হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আমার আইডিয়া ব্যবহার করে আপনি যে নির্ধারিত বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক ইনশাল্লাহ হবেন সে সম্পর্কে সাহস নিয়ে আমি বলছি, আমি ১০০ টাকার ননজুডিসারি স্ট্যাম্পে লিখিত দিব, আমি এতটাই নিশ্চিত!

আপনি ঠকবেন না।

আপনার যে যোগ্যতা থাকতে হবেঃ ধৈর্য, ব্যাংক ইন্টারেস্ট সম্পর্কে সাধারন জ্ঞান, বয়স ন্যূনতম ২০ বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রী স্টুডেন্ট আর সাহস করে কিছু করে ফেলার মানসিকতা যদি আপনার থেকে থাকে তাহলে এই আইডিয়া আপনার জন্য। কি সাহস আছে?

যোগাযোগঃ

Muhmmad Anwarul Hoque Khan

Email: mahkbd@gmail.com

Linkedin: http://bd.linkedin.com/pub/muhammad-anwarul-hoq-khan/33/503/657


আমি আমার পুরো প্রোফাইল আপনাদের দিয়ে দিলাম। মনে রাখবেন, সৎ ভাবে দ্রুত বড়লোক হবার কোন পথ নাই। আমার আইডিয়া অনুযায়ী আপনার দরকার হবে শুধু ধৈর্য আর কিছুই না।