দুইবার অস্কার জয়ী মার্কিন অভিনেত্রী জোডি ফস্টারের মনে এলিয়েনদের প্রতি ভালবাসা রয়েছে। আর তাই সম্প্রতি ইটি (এক্সট্রা-টেরেস্ট্রিয়াল) খোঁজ করতে তিনি অর্থ সাহায্যও করছেন। তিনি চান কোনো জীবিত এলিয়েন যেনো তার সঙ্গে দেখা করে। খবর টেক ক্রাঞ্চ-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রায় ১৪ বছর ধরে দ্য সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইনটেলিজেন্স ইনস্টিটিউট (সেটি)-এর গবেষকরা ভিনজগতে বুদ্ধিমান প্রাণীর খোঁজ করে চলেছেন। কিন্তু এখনও কোনো এলিয়েনের খোঁজ পাননি গবেষকরা। এদিকে, যুক্তরাষ্ট্র সরকার এ খাতে বাজেট বরাদ্দ বন্ধ করে দিয়েছে। ফলে অ্যালেন টেলিস্কোপ অ্যারি (এটিএ) নামের প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গিয়েছিলো।
উল্লেখ্য, এটিএতে থাকা ৪২ টি রেডিও ডিশের মাধ্যমে ইটির পাঠানো বেতার তরঙ্গ খোঁজা হয়।
জানা গেছে, এলিয়েন খোঁজার এ প্রকল্পটি যাতে বন্ধ না হয় সেজন্য একটি ফান্ডে সাহায্য গ্রহণ করছিলো সেটি। সেই ফান্ডেই একটি বড়ো অঙ্কের অর্থ সাহায্য দিয়েছেন জোডি ফস্টার।
No comments:
Post a Comment