
শনির বৃহত্তম চাঁদ টাইটানে প্রাণের অস্তিত্ব থাকার প্রমাণ পেয়েছেন নাসার গবেষকরা। গবেষকদের মতে, তারা এমন গুরুত্বপূর্ণ কিছু সূত্র পেয়েছেন যার মাধ্যমে প্রমাণিত হয় শনির চাঁদেই বাস করছে এলিয়েন। গবেষকরা আরো বলেছেন, চার বিলিয়ন বছর পরে আমাদের সুর্য যখন লাল বামনে পরিণত হবে তখন টাইটানই হবে বসবাসের আদর্শ স্থান। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নাসার ক্যাসিনি উপগ্রহ থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করে গবেষকরা টাইটান পৃষ্ঠের জটিল রাসায়নিক চক্রটি বের করতে পেরেছেন। বিশেষজ্ঞরা বলছেন, শনির বৃহত্তম এই চাঁদটিতে রয়েছে ঘন আবহাওয়ামণ্ডল। আর এই পরিবেশেই শ্বাস নিচ্ছে, এবং ভূপৃষ্ঠ থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে রয়েছে এলিয়েনরা।
গবেষকদের দাবি, টাইটান এতো শীতল যে তরল হিসেবে পানির অস্তিত্ব সেখানে থাকার সম্ভাবনা নেই। বরং সেখানে হাইড্রোজেন গ্যাস বিস্ফোরিত হচ্ছে এবং ভূপৃষ্ঠে এসে তা মিশে যাচ্ছে। আর এই পদ্ধতিটিই প্রাণের অনুক‚ল পরিবেশ সৃষ্টি করেছে টাইটানে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ইকারাস এবং জিওফিজিক্যাল রিসার্চ সাময়িকীতে।
গবেষকদের মতে, পৃথিবীতে মানুষ যেভাবে অক্সিজেন গ্রহণ করে টিকে আছে তেমনি টাইটানে তৈরি হয়েছে হাইড্রোজেনভিত্তিক প্রাণ।
No comments:
Post a Comment