
সম্প্রতি নাসার এক গবেষক জানিয়েছেন, পৃথিবীতে পড়া উল্কাপিণ্ডে ভিনগ্রহের প্রাণীর ফসিলের নিদর্শন রয়েছে। জানা গেছে, এসব উল্কাপিণ্ড মহাকাশের যে স্থান থেকে এসেছে সেখানে ছিলো প্রাণের সঞ্চার। কিন্তু পৃথিবীতে এখন এগুলো সেই এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীর কেবলই ফসিল। খবর সিনেট-এর।
নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টার-এর জ্যোতির্র্বিদ ড. রিচার্ড বি. হুভার উল্কাপিণ্ডে এলিয়েন ফসিল আবিষ্কারের এই তথ্য জানিয়েছেন। আলাস্কা এবং সাইবেরিয়া অঞ্চলে খুঁজে পাওয়া বিভিন্ন উল্কাপিন্ড পরীক্ষাগারে গবেষণা করেই এই ফল পেয়েছেন তিনি। তাঁর মতে, সিআই ১ কার্বনেসাস কনড্রাইটস উল্কাপিণ্ডেই রয়েছে এলিয়েন ফসিল।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে কসমোলজি সাময়িকীতে।
গবেষক হুভার জানিয়েছেন, সিআই ১ কার্বনেসাস কনড্রাইটস উল্কা সহজে পৃথিবীতে আসে না। এখন পর্যন্ত এ ধরনের মাত্র ৯ টি উল্কাপিণ্ড পৃথিবীতে পাওয়া গেছে। আর এই উল্কাপিন্ডে রয়েছে ব্যাকটেরিয়া ফসিলের অস্তিত্ব। আর মজার বিষয়টি হচ্ছে- এই ব্যাকটেরিয়ার আদল পৃথিবীর ব্যাকটেরিয়ার মতোই।
No comments:
Post a Comment