
সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, দেখতে আদতে একরকম না হলেও শুক্র গ্রহ এবং পৃথিবীর মধ্যে প্রচুর মিল খুঁজে পাওয়া গেছে। একসময় সেখানে হয়তো মানুষের পক্ষে বসবাস করার মতো পরিবেশও ছিলো। খবর সায়েন্স ডেইলির।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইসা)-র পাঠানো ভেনাস এক্সপ্রেস স্যাটেলাইট গ্রহটিকে ঘিরে আবর্তন করছে। আর এ স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করেই গবেষকরা দেখেছেন পৃথিবী এবং শুক্রের মধ্যে গড়নের দিক থেকে বেশ মিল আছে।
গবেষকরা জানিয়েছেন, সৌরজগতে সবচে রুক্ষ গ্রহ শুক্র হয়তো একসময় ছিলো পানিতে পূর্ণ । সেখানে সম্ভবত সমুদ্রও ছিলো। এবং গ্রহটির যখন উপযুক্ত পরিবেশ ছিলো সেখানে মানুষের আবাস গড়ার মতো পরিবেশও ছিলো।
গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর তাপমাত্রা যেখানে প্রাণধারণের অনূক‚ল সেখানে বর্তমানে শুক্র ঠিক তার বিপরীত অবস্থায়। কিন্তু শুক্রের সঙ্গে পৃথিবীর অনেক মিলই দেখা গেছে। পৃথিবী এবং শুক্রের আকার এবং গড়ন প্রায় একই রকম বলেও তারা জানিয়েছেন।
গবেষকরা জানিয়েছেন, বর্তমানে শুক্রে পানির পরিমাণ খুবই অল্প। যে পরিমাণ পানি বর্তমানে গ্রহটিতে আছে তারও বেশির ভাগ ভ‚পৃষ্টে বাষ্পাকারে ছড়িয়ে আছে।
জানা গেছে, শুক্র গ্রহটিতে যে পরিমাণ পানি আছে যা যদি শৃক্রপুষ্ঠে সমান আকারে ছড়িয়ে দেয়া যেত, তবে তা গোটা গ্রহটিকে ১.২ ইঞ্চি গভীর পানি দিয়ে আবৃত করে রাখতো।
No comments:
Post a Comment