
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, শনি গ্রহের দ্বিতীয় বৃহত্তম চাঁদ রিয়া-র বুকেও অক্সিজেন আছে। ক্যাসিনি থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ গবেষকরা দেখেছেন শনির এই চাঁদের বায়ুমণ্ডলে কার্বন-ডাই অক্সাইড এবং অক্সিজেনের পাতলা স্তর আছে। খবর ইয়াহু অনলাইনের।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনির চাঁদে থাকা অক্সিজেন স্তর অনেক পাতলা এবং পৃথিবীর অক্সিজেনের ঘনত্বের চেয়ে ৫ বিলিয়ন ভাগের এক ভাগ মাত্র।
গবেষকরা আরো জানিয়েছেন, ইউরোপা এবং গ্যানিমিডের মতো বৃহস্পতির চাঁদেও এমন অক্সিজেন আছে তবে শনির কোনো চাঁদে অক্সিজেন পাবার ঘটনা এটাই প্রথম।
সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ড. বেন টিওলিস জানিয়েছেন, রিয়ার পাতলা স্তরটিতে অনেক উচ্চশক্তির বস্তু আছে এবং তা রিয়ার বরফাছন্ন বুকে বর্ষিত হয়। ফলে এর বরফ ভেঙ্গে অক্সিজেন অণু তৈরি হয়।
No comments:
Post a Comment