Friday, August 5, 2011

গিজা পিরামিড রহস্য উদঘাটনে রোবট


গিজা পিরামিডের সাড়ে চার হাজার বছরের পুরনো অমীমাসিংত রহস্যের উদঘাটন করবে একুশ শতকের রোবট। জানা গেছে, গিজা-র পিরামিডের বন্ধ দরজার পেছনের গুপ্তকক্ষটির অমীমাংসিত রহস্য উদঘাটনের লক্ষ্যে যৌথভাবে একটি রোবট তৈরি করছে মিসরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটি এবং লিডস ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী। খবর সিনেটের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ‘পিরামিড অফ খুফু’ নামে পরিচিত এই পিরামিডটি তৈরি হয়েছিলো যিশুখৃষ্টের জন্মেরও ২৫৬০ বছর আগে। পৃথিবীর সবছে পুরনো স্থাপত্যগুলোর অন্যতম হলেও সাড়ে চার হাজার বছর পরেও প্রায় অক্ষত অবস্থাতেই আছে এই প্রাচীন পিরামিডটি।

পিরামিডটির কেন্দ্রে রয়েছে রাজা এবং রাণীর দুটি কক্ষ। দুই স্তর বিশিষ্ট রাজার কক্ষটি থেকে ৪৫ ডিগ্রি কোণে বাইরে বেড়িয়ে এসেছে একটি সুড়ঙ্গ। রানীর কক্ষটিও দুই স্তর বিশিষ্ট হলেও সেখান থেকে পিরামিডটির বাইরে বেরোনোর কোনো পথ নেই।

জানা গেছে, ১৯৯২ সালে বিজ্ঞানীরা রাজার কক্ষ থেকে বেরিয়ে আসা সুড়ঙ্গটিতে দিয়ে একটি ভিডিও ক্যামেরা ঢুকিয়ে আবিস্কার করেছিলেন যে, সুড়ঙ্গটি একটি লাইমস্টোনের দরজা দিয়ে বন্ধ। ঠিক দশ বছর পরে আবারো গিজা’র এই পিরামিডের রহস্য উদঘাটনের আশায় মাঠে নামেন বিজ্ঞানীরা। এবারে লাইমস্টোনের সেই দরজাটি ড্রিল করে আবারো একটি ভিডিও ক্যামেরা ভিতরে পাঠিয়েছিলেন তারা। কিন্তু এবারও বিজ্ঞানীদের আশায় জল ঢেলে দিয়েছে সাড়ে চার হাজার বছরের পুরনো পিরামিডটি। লাইমস্টোনের দরজাটি ফুটো করে ভিতরে ভিডিও ক্যামেরা পাঠানোর পর বিজ্ঞানীরা আবিস্কার করেন ঠিক আট ইঞ্চি দূরেই বাঁধা হয়ে দাড়িয়ে আছে আরো একটি দেয়াল।

তবে এবারে দীর্ঘদিনের শ্রম আর অপেক্ষার ফল শিগগিরই পেতে যাচ্ছেন বলেই আশা করছেন বিজ্ঞানীরা। নতুন রোবটটির সাহায্যে দেয়ালটি ফুটো করে ভিতরে রহস্য উদঘাটন করতে পারবেন বলেই মনে করছেন তারা। বিজ্ঞানীরা ঐ দরজাটির পরেই সুড়ঙ্গটি শেষ হয়েছে বলে মনে করছেন।

আর সুড়ঙ্গটির শেষ মাথায় না পৌঁছানো পর্যন্ত এই অভিযান চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন ‘দ্যা লিডস ইউনিভার্সিটি স্কুল অফ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং’ এর গবেষক ডক্টর রবার্ট রিচার্ডসন।

এ প্রসঙ্গে ‘দ্যা ইন্ডিপেন্ডেন্ট’-কে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর রিচার্ডসন বলেছেন, ‘ আমরা এই প্রজেক্টটি নিয়ে পাঁচ বছর ধরে কাজ করছি। আমরা রোবটটিকে তৈরি করছি এবং আশা করছি, এ বছরের শেষে কাজ শুরু করতে পারবো। এটা খুবই বিপদজনক একটি কাজ। পিরামিডটির কোনো ক্ষতি যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা কি আবিষ্কার করতে যাচ্ছি! সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। তবে আমাদের প্রশ্নগুলোর উত্তর পাবার আগ পর্যন্ত কাজ করে যাবো আমরা।’

No comments:

Post a Comment

Followers

ছোট্ট একটি আইডিয়া আপনাকে কোটিপতি করে দিতে পারে !!!

এক লোক লেটেস্ট মডেলের একটা গাড়ি চালিয়ে দুর্গম এক এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাত তার গাড়ি নষ্ট হয়ে গেল। সে খুব চেষ্টা করল কিন্তু গাড়ি ঠিক করতে পারল না। ঠিক তখন কাছাকাছি একটা গ্যারেজ তার নজরে পড়ল। সেখানে খুব সাদামাটা এক মেকানিক পাওয়া গেল। গাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি আমার গাড়িটা ঠিক করতে পারবে?” মেকানিক গাড়ির ইঞ্জিন কভার তুলে বলল, “পাড়ব।” তারপর মেকানিক তার হাতুড়ি দিয়ে একটা স্ক্রুর উপর গুনে গুনে ৬টা বাড়ি মেরে গাড়িওয়ালাকে বলল, “দেখেন, ঠিক হয়েছে কিনা?” গাড়িওয়ালা অবিশ্বাসের চোখে মেকানিকের দিকে তাকাল। তারপর স্টার্ট দিয়ে দেখল, গাড়ি ঠিক হয়ে গেছে।

গাড়িওয়ালার চোখে – মুখে বিস্ময়! বললেন, “মজুরী কত?”

মেকানিক বলল, “১০০ ডলার।”

“৬টা বাড়ির জন্য ১০০ ডলার! এটা তো ১ ডলারের বেশি হবার কথা না। তোমার মাথা ঠিক আছে?”

“হ্যাঁ স্যার, ৬টা বাড়ির জন্য ১ ডলারের বেশি হবার কথা না। বাকি ৯৯ ডলার হল কোন জায়গাতে বাড়ি মারলে আপনার গাড়ি স্টার্ট নিবে সেটা বুজতে পারার জন্য, জানার জন্য।”

ঠিক উপরের গল্পের মত আমি আপনাকে এমন একটি আইডিয়া দিতে পারি যার মাধ্যমে এককালীন মাত্র–

· => ৭৫,০০০ টাকা বিনিয়োগ করে ২৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ১৫০,০০০ টাকা বিনিয়োগ করে ২০ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ৪০০,০০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

আমি আপনাকে কোন এমএলএম কোম্পানিতে কিংবা জমিতে বিনিয়োগ করতে কিংবা আমাকে টাকা দিতে বলব না কিংবা আপনার টাকা নিয়ে কেউ উধাও হয়ে যাবে এমন কোথাও বিনিয়োগ করতে বলব না। আমি শুধু আপনাকে পথ দেখিয়ে দিব যে কোথায় আপনাকে বিনিয়োগ করতে হবে? কিভাবে বিনিয়োগ করতে হবে? শুধু বিনিয়োগের আইডিয়াটা আপনাকে দিব। বাদবাকি কাজ আপনিই করতে পারবেন। আইডিয়াটা জানার পর আপনি নিজেই বলবেন যে, “হ্যাঁ এটা আসলেই সম্ভব!” আমার আইডিয়া ব্যবহার করতে আপনাকে দিনে ১ মিনিটও সময় দিতে হবে না।

আপনি যদি কোটি টাকার মালিক হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আমার আইডিয়া ব্যবহার করে আপনি যে নির্ধারিত বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক ইনশাল্লাহ হবেন সে সম্পর্কে সাহস নিয়ে আমি বলছি, আমি ১০০ টাকার ননজুডিসারি স্ট্যাম্পে লিখিত দিব, আমি এতটাই নিশ্চিত!

আপনি ঠকবেন না।

আপনার যে যোগ্যতা থাকতে হবেঃ ধৈর্য, ব্যাংক ইন্টারেস্ট সম্পর্কে সাধারন জ্ঞান, বয়স ন্যূনতম ২০ বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রী স্টুডেন্ট আর সাহস করে কিছু করে ফেলার মানসিকতা যদি আপনার থেকে থাকে তাহলে এই আইডিয়া আপনার জন্য। কি সাহস আছে?

যোগাযোগঃ

Muhmmad Anwarul Hoque Khan

Email: mahkbd@gmail.com

Linkedin: http://bd.linkedin.com/pub/muhammad-anwarul-hoq-khan/33/503/657


আমি আমার পুরো প্রোফাইল আপনাদের দিয়ে দিলাম। মনে রাখবেন, সৎ ভাবে দ্রুত বড়লোক হবার কোন পথ নাই। আমার আইডিয়া অনুযায়ী আপনার দরকার হবে শুধু ধৈর্য আর কিছুই না।