
এলিয়েনদের যদি দেখা যায় বা এলিয়েনরা যদি পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে চায় তবে তা একজন দূতের মাধ্যমেই করতে হবে। বিভিন্ন দেশের যেমন রাষ্ট্রদূত থাকেন তেমনিই ভনগ্রহের এই প্রাণীদের জন্যও একজন রাষ্ট্রদূত বা মহাকাশদূত নিয়োগ দিতে পারে জাতিসংঘ। আর এই মহাকাশদূত হিসেবে নিয়োগ পেতে পারেন মালেশিয়ান অ্যাস্ট্রোফিজিসিস্ট মাজলান অথম্যান। খবর টেলিগ্রাফ অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মালেশিয়ান অ্যাস্ট্রোফিজিসিস্ট মাজলান অথম্যানই ভীনগ্রহের এই প্রাণীদের সঙ্গে যোগাযোগ করার জন্য উপযুক্ত ব্যক্তি হতে পারেন। যদি পৃথিবীতে কোনো এলিয়েন এসেই পড়ে তবে প্রথম কথা বলার সুযোগ পাবেন তিনিই। উল্লেখ্য, তিনি এখন জাতিসংঘের আউটার স্পেস অ্যফেয়ারস (উনুসা)-এর দায়িত্বে আছেন।
পরবর্তী রয়্যাল সোসাইটির কনফারেন্সেই হয়তো তার এই নতুন পদের দায়িত্ব পাচ্ছেন তিনি।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, নতুন নতুন গ্রহ আবিষ্কার এবং নতুন প্রাণ খুঁজে পাবার সম্ভাবনা বেড়ে যাবার কারণেই এই প্রস্তাব আনা হতে পারে।
মিসেস অথম্যান জানিয়েছেন, ভীণজগতের প্রাণীদের খুঁজে বের করার এই চলতে থাকা অভিযানই নতুন প্রাণীর খোঁজ দেবার ব্যাপারে তাকে আশাবাদী করে তুলেছে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মিসেস অথম্যান তার এই প্রস্তাবের পক্ষে সমর্থনও পাচ্ছেন যুক্তরাজ্যের মহাকাশ আইন বিশেষজ্ঞ প্রফেসর রিচার্ড ক্রাউথারের। উনুসার পরিকল্পনা অনুযায়ী এই সমš^য়কারী প্রতিনিধি দল ভিন গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগ করে জতিসংঘের বিজ্ঞান উপদেষ্টা পরিষদের সাথে সমš^য় সাধন করবে।
তবে এলিয়েন বিষয়ে সতর্ক করে প্রফেসর স্টিফেন হকিং জানিয়েছেন, এলিয়েনরা মানুষের পক্ষে ভালো নাও হতে পারে। এরিয়েনরা হয়তো পৃথিবীতে আসতে পারে খুব বড় আকারের কোনো যান নিয়ে এবং লুটে নিয়ে যেতে পারে পৃথিবীর যাবতীয় সম্পদ। গোলাম বানিয়ে ফেলতে পারে মানুষকে ঠিক যেমনটি ঘটেছিলো কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পরে।
No comments:
Post a Comment