
সম্প্রতি নাসার গবেষকরা জানিয়েছেন, নাসার ইপোস্কি প্রকল্পে সফল হয়েছেন তারা। এই প্রকল্পের আওতায় তারা ধূমকেতু হার্টলি ২ কে তারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পেরেছেন। তাদের পাঠানো নভোযান থেকে এই ধূমকেতুর খুবই নিকট থেকে তোলা ছবিও সংগ্রহ করেছেন তারা যা অন্য কেনো ধূমকেতুর বেলায় ঘটেনি। খবর ইয়াহু অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ধূমকেতু প্রকল্পের মধ্যে হার্টলি ২ ধূমকেতুটি কোনো নভোযান থেকে দেখা ৫ম ধূমকেতু।
ইপোক্সি মিশনের প্রজেক্ট ম্যানেজার টিম লারসন জানিয়েছেন, মিশনটির সফলতার জন্য পুরো গবেষক দলটি অধীর আগ্রহে ছিলেন। তাই মিশন সফল হওয়া এবং খুবই নিকট থেকে হার্টলি ২ এর পর্যবেক্ষণ করতে পারাটা ঐতিহাসিক বিজয়ই।
অন্যদিকে বিশষজ্ঞরা জানিয়েছেন, প্রাথমিকভাবে দেখা গেছে, ইপোক্সি মিশনের পাঠানো নভোযানটি ধূমকেতু হার্টলির ভূ-পৃষ্ঠ থেকে মাত্রই ৭০০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে। খুব নিকট দিয়ে যাওয়ার মাত্রই ৮ মিনিট পরই হাই গেইন অ্যান্টেনার কারণে নভোযানটি পৃথিবীর দিকে মুখ করে অবস্থান করে। এরপর নভোযান থেকে পৃথিবীতে ডেটা ডাউনলোড এবং পাঠাতে শুরু করে।
জানা গেছে, ৩৭ মিলিয়ন মাইল দূরত্ব থেকে তোলা প্রথম ছবিটি ২০ মিনিট পর নাসার স্পেস নেটওয়ার্কে গিয়ে পৌছায়। এবং তার কিছু সময় পরই কম্পিউটার স্ক্রিনে সব ছবি ফুটে উঠে।
No comments:
Post a Comment