
সম্প্রতি জার্মানির জ্যোর্তিবিদরা জানিয়েছেন, মিল্কিওয়ে গ্যালাক্সিতে তারা এলিয়েন একটি গ্রহের খোঁজ পেয়েছেন যেটি মৃত একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। এই গ্রহটির অবস্থান মিল্কিওয়ে গ্যালাক্সিতে হলেও এর সৃষ্টি এই গ্যালাক্সির বাইরে অন্য কোথাও। খবর বিবিসি অনলাইনের।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এলিয়েন গ্রহটি দেখতে বৃহস্পতি গ্রহের মতোই। এটি একসময় বামন গ্যালাক্সির সোলার সিস্টেমের অংশ ছিলো যা অনেকটাই মিল্কিওয়ে গ্যালাক্সির মতোই ছিলো।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে সায়েন্স সাময়িকীতে।
গবেষকরা জানিয়েছেন, এলিয়েন এই গ্রহটির নাম এইচআইপি ১৩০৪৪। এই গ্রহটি এখন তার জীবনের শেষ ধাপ অতিক্রম করছে। গ্রহটির অবস্থান পৃথিবী থেকে ২ হাজার আলোকবর্ষ দূরে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, চিলিতে অবস্থিত টেলিস্কোপের সাহায্যে এই গ্রহটির অবস্থান বিষয়ে নিশ্চিত হয়েছেন গবেষকরা।
গবেষকরা জানিয়েছেন, এই গ্রহটির বিশেষত্ব হলো, আমাদের সৌরমণ্ডলের বাইরের অনেকগুলো এক্সোপ্লানেটের মধ্যে একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। আর এই নক্ষত্র ‘হেলমি স্ট্রিম’ নামের আলাদা একটি বামন গ্যালাক্সির অংশ। ছয় থেকে নয় বিলিয়ন বছর আগে এই বামন গ্যালাক্সিটি মিল্কিওয়ে গ্যালাক্সির অংশ হয়ে গেছে।
জানা গেছে, নতুন গ্রহটির সর্বনিম্ন ভর বৃহস্পতির চেয়ে ১.২৫ গুন বেশি এবং এটি ১৬.২ দিনে নিজ কক্ষপথে আবর্তন করে।
No comments:
Post a Comment