
সম্প্রতি ইতালির গবেষকরা জানিয়েছেন, মঙ্গলের চাঁদ সৃষ্টির সঠিক প্রমাণ তারা পেয়েছেন। তাদের দাবি মঙ্গলের সবচেয়ে বড় চাঁদ ফোবোস সৃষ্টি হয়েছিলো বড় কোনো বিস্ফোরণের ফলে। খবর বিবিসি অনলাইনের।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলের সবচেয়ে বড় চাঁদ ফোবোস পাথরের তৈরি। আর এই পাথুরে চাঁদটি মঙ্গলের ভূপৃষ্ঠে কোনো বড় ধরণের বিস্ফোরণের ফলে তৈরি হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলের উল্লেখযোগ্য দুটি উপগ্রহ ফোবোস এবং ডেমোস মানুষের কাছে অনেক দিনের রহস্যময় কোনো ধাঁধার মতোই ছিলো ।
গবেষকদের বরাতে জানা গেছে, মঙ্গলের দুটি চাঁদই অ্যাস্টরয়েড হতে পারে আর তারা মুল অ্যাস্টরয়েড বেল্ট থেকেই সৃষ্টি হয়েছে তারপর তারা মঙ্গলের অভিকর্ষের টানে আটকে গেছে।
সাম্প্রতিক এই গবেষণার ফল রোমের ২০১০ ইউরোপিয়ান প্লানেটারি সায়েন্স কংগ্রেসে গবেষকদের সভায় জানানো হয়েছিলো। আর এই ফল প্রকাশিত হবে প্লানেটারি অ্যান্ড স্পেস সায়েন্স সাময়িকীতে।
গবেষকদের বরাতে জানা গেছে, মঙ্গলের চাঁদ সৃষ্টির সময় মঙ্গলপৃষ্ঠ থেকে বিস্ফোরণের ফলে বিভিন্ন পদার্থসহ মঙ্গলের পাথর ছিটকে পড়ে। আর এই পাথর এবং নিক্ষিপ্ত পদার্থ মিলেই তৈরি ফোবোস।
আবার ফোবোস সৃষ্টির আরেকটি তত্ত্ব হচ্ছে , পুরাতন কোনো চাঁদের ধ্বংসাবশেষ । তবে দুটি তত্ত্ব মতেই মঙ্গলপৃষ্ঠের নিক্ষিপ্ত পদার্থ থেকেই চাঁদের সৃষ্টি হয়েছে বলে গবেষকদের দাবি।
No comments:
Post a Comment