
সূর্যের আরো নিকটে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে নাসা। সূর্যকে খুব নিকট থেকে পর্যবেক্ষণ করতে গাড়ি আকৃতির মনুষবিহীন একটি নভোযান পাঠানোর পরিকল্পনা করেছে তারা। খবর বিবিসি অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সূর্যের পরিবেশমণ্ডলে এই নভোযানটি সূর্যকে নিকট থেকে পর্যবেক্ষণ করবে যা আগে কখনও সম্ভব হয়নি।
জানা গেছে, সূর্যের উদ্দেশ্যে পাঠানো নভোযানটির নাম হবে সোলার প্রোব প্লাস (এসপিপি)। আর এই নভোযানটিকে ২০১৮ সালের আগেই পাঠানো হবে।
গবেষকদের বরাতে জানা গেছে, এসপিপি নভোযানটি ১ হাজার ৪০০ ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি তাপ সহ্য করতে সক্ষম হবে।
No comments:
Post a Comment