
চন্দ্রাভিযান বা মঙ্গলমিশনে যে ধরনের সেলফ-ক্লিনিং বা নিজেই পরিস্কার করতে সক্ষম জাতীয় প্রযুক্তি ব্যবহার করা হয়। সম্প্রতি জানা গেছে, সেই একইরকম প্রযুক্তি এবার ব্যবহার করা যাবে সৌর প্যানেলে। আর এই প্রযুক্তি ব্যবহারে সৌর প্যানেল ধূলো-বালি মুক্ত থাকবে। খবর বিবিসি অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ধূলো জমলে সৌর প্যানেলের বিদ্যুত উৎপাদন ক্ষমতা শতকরা ৮০ ভাগ পর্যন্ত কমে যায়। সৌর প্যানেলে থাকা সেলফ ক্লিনিং প্রযুক্তির সেন্সরে ধূলোর ঘনত্ব ধরা পড়বে। আর সৌর কোষের উপর ধূলোর স্তর অসুবিধাজনক হলে সেই ধূলো ঝেড়েও ফেলবে ।
জানা গেছে, আমেরিকান কেমিক্যাল সোসাইটির এক সভায় এই বিষয়ে জানানো হয়েছে।
জানা গেছে, নাসায় মঙ্গল মিশনে কাজ করার সময় বোস্টন ইউনিভার্সিটির গবেষক মলয় মজুমদার এই প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন। এই প্রযুক্তি মার্স রোভার এ ব্যবহৃত সোলার প্যানেল পরিস্কার করার কাজে ব্যবহার করা হয়েছিলো। এই প্রযুক্তিতে বিদ্যুৎ প্রবাহিত হয় এমন ধাতব পদার্থের স্তর ব্যবহার করা হয় যা সৌর প্যানেলের আচ্ছাদিত থাকে।
জানা গেছে, সৌর প্যানেলের সেন্সর ধূলা সনাক্ত করলেই একটি বৈদ্যুতিক শক্তি কাজে লাগিয়ে এক ধরনের তরঙ্গ পাঠায়। আর এ পদ্ধতিতে দুই মিনিটের মধ্যেই শতকরা ৯০ ভাগ ধূলোই সৌর প্যানেল থেকে ঝরে পড়ে।
No comments:
Post a Comment