
সম্প্রতি গবেষকরা জানিয়েছেন যে, এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীরা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে টুইটারে পাঠানো টুইট বার্তার মতো সংক্ষিপ্ত কোনো পথই বেছে নিতে পারে। তারা পৃথিবীতে যে বার্তা পাঠায় সেটি টুইটের মতোই, কিন্তু যোগাযোগের জন্যই পাঠানো এই বার্তাগুলো উধাও হয়ে যেতে পারে এমনই বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকদের। খবর টেলিগ্রাফ অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ইউনিভার্সিটি অফ ক্যালোফোর্নিয়া, আরভিন-এর অ্যাস্ট্রোফিজিক্সের গবেষকরা সার্চ ফর এক্সট্রাটেরিস্ট্রিয়াল ইনটেলিজেন্স (সেটি)-এর গবেষণা পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছেন। তারা এলিয়েনদের দৃষ্টিকোণ থেকে সেটির গবেষণা পর্যালোচনা করে মন্তব্য করেছেন, বিগত ৫ দশক ধরেই সেটির গবেষকরা ভুল পথে হেঁটেছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত এলিয়েনদের পাঠানো বার্তা বা এ বিষয়ক তথ্য জোগাড় করতে ‘সেটি’ যেসব পদ্ধতি গ্রহণ করেছে তাতে নির্দিষ্ট নক্ষত্র থেকে আসা কিছু অস্বাভাবিক শব্দই শোনা গেছে।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৫০ বছর খোঁজ করা সত্ত্বেও এখন পর্যন্ত এলিয়েনদের পাঠানো সংকেত বিষয়ে কোনো গবেষকই কোনো ধরনের প্রমাণ হাজির করতে পারেননি। তবে, অনেক গবেষকই বিশ্বাস করেন যে, পৃথিবীর মানুষ ছাড়াও মহাবিশ্বের কোথাও না কোথাও ভীন গ্রহের প্রাণী আছেই।
No comments:
Post a Comment