
সম্প্রতি মার্কিন গবেষকরা জানিয়েছেন, মানুষের হাড়সহ বিশ্বের যাবতীয় ক্যালসিয়ামের সঙ্গেই মহাজাগতিক একটি সম্পর্ক রয়েছে। জানা গেছে, মার্কিন এই গবেষকরা মহাবিশ্বে এমন একটি সুপারোনোভার খোঁজ পেয়েছেন যেটি পৃথিবীসহ পুরো মহাবিশ্বের ক্যালসিয়ামের প্রধান উৎস বলেই তাদের ধারণা। খবর জি নিউজের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, মার্কিন গবেষকদের খুঁজে পাওয়া ক্যালসিয়ামের উৎস এই নতুন খুঁজে পাওয়া সুপারনোভাটির নাম এসএন২০০৫ই। জানা গেছে, সুপারনোভাটির শক্তির প্রধান উৎস হলো হিলিয়াম।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, গবেষকরা জানিয়েছেন, উচ্চ চাপ এবং তাপ পেয়ে হাইড্রোজেন বোমার বিস্ফোরণের মতোই হিলিয়ামের বিস্ফোরণ ঘটে। তখন বিস্ফোরিত হওয়া নক্ষত্র থেকে ছড়িয়ে পড়ে উচ্চমাত্রার ক্যালসিয়াম এবং তেজস্ক্রিয় টাইটানিয়াম।
গবেষকরা জানিয়েছেন, এ বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া পদার্থগুলোর মধ্যে প্রায় অর্ধেকই ক্যালসিয়াম।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রতি ১০০ বছরে এরকম মাত্র ২টি সুপারেনোভার বিস্ফোরণ হলেই আমাদের মহাবিশ্বের ছায়াপথ মিল্কিওয়েসহ পৃথিবীর সকল প্রাণের জন্যই ক্যালসিয়ামের প্রাচুর্য দেখা দেবে।
No comments:
Post a Comment