
সম্প্রতি মার্কিন গবেষকরা জানিয়েছেন, গডস পার্টিকেল বা হিগস বোসন কণার একাধিক রূপ থাকতে পারে। এ কণার খোঁজেই ১০ বিলিয়ন ডলার ব্যায়ে লার্জ হাড্রন কোলাইডার (এলএইচসি) তৈরি করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের।
নতুন সম্ভাবনার কথা বলা মার্কিন এ গবেষকরা কাজ করছেন ইলিনয় স্টেটে অবস্থিত টেভাট্রন পার্টিকল এক্সেলারেটর নামের একটি গবেষণাগারে। এ গবেষণা প্রতিষ্ঠানটিকে ধরা হয় এলএইচসি প্রজেক্টের মার্কিন সংস্করণ হিসেবে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, পদার্থবিদরা এতোদিন কেবল হিগস বোসন কণার একটি রূপের খোঁজ করলেও মার্কিন গবেষকরা বলছেন এর মোট ৫ টি রূপ থাকতে পারে। আর সেটি পাওয়া সম্ভব হলে পাল্টে যেতে পারে পদার্থবিদ্যার অনেক প্রতিষ্ঠিত সূত্রই।
পদার্থ বিদ্যার স্ট্যান্ডার্ড মডেল হিসেবে ধরে নেয়া হয়- হিগস বোসন কণার মাধ্যমেই পরমাণুর বিভিন্ন কণায় ভরের ব্যাখ্যা পাওয়া সম্ভব।
উল্লেখ্য, এক দশকের প্রচেষ্টার পরেও এখনও হিগ বোসন কণা সনাক্ত করতে পারেননি গবেষকরা।
No comments:
Post a Comment