Friday, August 5, 2011

সৌর জগতের বাইরে পৃথিবীর অনুরূপ নতুন গ্রহের সন্ধান লাভ


বিজ্ঞানীরা আমাদের সৌর জগতের বাইরে প্রায় পৃথিবীর অনুরূপ নতুন এক গ্রহের সন্ধান পেয়েছেন। নতুন এই গ্রহ একটি নক্ষত্রের চারপাশে ঘুরছে এবং এই গ্রহে জীবন বিকাশের অনুকুল পরিবেশ রয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন এ গ্রহ পৃথিবী থেকে ২০ আলোকবর্ষ দূরে অবস্থিত গ্লিজ ৫৮১ নামের বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। এখানে মনে রাখতে হবে, আমাদের সূর্যও একটি বামন নক্ষত্র ও তার চারপাশে পৃথিবীসহ অন্যান্য গ্রহ আবর্তিত হচ্ছে। মহাশুন্যে 'গ্লোল্ডিলকস অঞ্চল' নামে পরিচিত একটি এলাকা আছে। এই এলাকার তাপমাত্রা খুব গরম বা খুব শীতল নয়। এখানে তরল পানি সৃষ্টির উপযোগী পরিবেশ বিরাজ করছে। এই গ্রহের অবস্থান সে অঞ্চলের কাছাকাছি।

যুক্তরাষ্ট্রের সান্তা ক্রজে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ স্টিভেন ভোগট বলেন, 'এই গ্রহ আবিষ্কারের মাধ্যমে প্রাণের উপযোগী গ্রহের সন্ধান পাওয়া গেছে। এতো কাছাকাছি ও এতো দ্রুত এ গ্রহের সন্ধান পাওয়ার কারণে তাতে মনে হচ্ছে, এ ধরণের গ্রহ আরো থাকতে পারে।'

এ গ্রহ আবিষ্কারের বিষয়টি সত্য বলে নিশ্চিত হওয়া গেলে, ধরে নিতে হবে, এই প্রথম মহাশুন্যের ভিন্ন কোনো সৌর জগতে প্রায় পৃথিবীর অনুরূপ গ্রহের সন্ধান পাওয়া গেলো। এ ছাড়া নব আবিষ্কৃত এ গ্রহে জীবনের অনুকুল পরিবেশ বিরাজ করছে বলেও দৃঢ় ধারণা করা হচ্ছে। আমাদের সৌরজগতের বাইরে এ পর্যন্ত চার শতাধিক গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদরা। তবে এ সব গ্রহের বেশির ভাগই আকারে বৃহষ্পতির চেয়ে বড় ও তপ্ত গ্যাসে নির্মিত। তাই সেখানে জীবন বিকাশের অনুকুল পরিবেশ থাকার প্রশ্নই ওঠে না। জ্যোতির্বিদরা হাওয়াই দ্বীপে অবস্থিত কিক দূরবীণের মাধ্যমে 'গ্লিজ ৫৮১' নক্ষত্রকে বিশদভাবে অবলোকন ও পর্যবেক্ষণ করেছেন। 'গ্লিজ ৫৮১'-এর কক্ষে ঘিরে যে বেশ কয়েকটি গ্রহ ঘুরপাক খাচ্ছে তা এ সব পর্যবেক্ষণের মাধ্যমে বের হয়ে এসেছে। এস্ট্রোফিজিক্যাল জার্নালে এ পর্যবেক্ষক দলের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে তারা 'গ্লিজ ৫৮১'এর কক্ষপথে আরো নতুন দুইটি গ্রহ প্রদক্ষিণ করছে বলে জানিয়েছেন এবং এ নিয়ে 'গ্লিজ ৫৮১'কে প্রদক্ষিণকারী গ্রহের সংখ্যা দাঁড়ালো ছয়ে। এ সব গ্রহের মধ্যে একটির নাম 'গ্লিজ ৫৮১জি' ও এটির ভর পৃথিবীর চেয়ে তিন থেকে চারগুণ বেশি। নিজ কক্ষপথে ঘুরে আসতে এই গ্রহের ৩৭ দিন লাগে। জ্যোতির্বিদরা মনে করছেন, পাথুরে এ গ্রহের মহাকর্ষ শক্তি আছে ও সে কারণে সেখানে আবহাওয়া মণ্ডলকে ধরে রাখা যাবে। আমাদের উপগ্রহ চাঁদেরএকটি অংশ সব সময় সূর্যের দিকে মুখ করে থাকে। একই ভাবে এ গ্রহেরও একটি অংশ সব সময় সেখানকার 'সূর্য' 'গ্লিজ ৫৮১'এর দিকে মুখ করে থাকে। এ গ্রহের অন্য একটি অংশ সব সময় অন্ধকারে আচ্ছন্ন থাকে। এই গ্রহের আলো ও আঁধারির মধ্যবর্তী এলাকায় জীবনের অনুকুল পরিবেশ রয়েছে বলে মনে করা হচ্ছে।

No comments:

Post a Comment

Followers

ছোট্ট একটি আইডিয়া আপনাকে কোটিপতি করে দিতে পারে !!!

এক লোক লেটেস্ট মডেলের একটা গাড়ি চালিয়ে দুর্গম এক এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাত তার গাড়ি নষ্ট হয়ে গেল। সে খুব চেষ্টা করল কিন্তু গাড়ি ঠিক করতে পারল না। ঠিক তখন কাছাকাছি একটা গ্যারেজ তার নজরে পড়ল। সেখানে খুব সাদামাটা এক মেকানিক পাওয়া গেল। গাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি আমার গাড়িটা ঠিক করতে পারবে?” মেকানিক গাড়ির ইঞ্জিন কভার তুলে বলল, “পাড়ব।” তারপর মেকানিক তার হাতুড়ি দিয়ে একটা স্ক্রুর উপর গুনে গুনে ৬টা বাড়ি মেরে গাড়িওয়ালাকে বলল, “দেখেন, ঠিক হয়েছে কিনা?” গাড়িওয়ালা অবিশ্বাসের চোখে মেকানিকের দিকে তাকাল। তারপর স্টার্ট দিয়ে দেখল, গাড়ি ঠিক হয়ে গেছে।

গাড়িওয়ালার চোখে – মুখে বিস্ময়! বললেন, “মজুরী কত?”

মেকানিক বলল, “১০০ ডলার।”

“৬টা বাড়ির জন্য ১০০ ডলার! এটা তো ১ ডলারের বেশি হবার কথা না। তোমার মাথা ঠিক আছে?”

“হ্যাঁ স্যার, ৬টা বাড়ির জন্য ১ ডলারের বেশি হবার কথা না। বাকি ৯৯ ডলার হল কোন জায়গাতে বাড়ি মারলে আপনার গাড়ি স্টার্ট নিবে সেটা বুজতে পারার জন্য, জানার জন্য।”

ঠিক উপরের গল্পের মত আমি আপনাকে এমন একটি আইডিয়া দিতে পারি যার মাধ্যমে এককালীন মাত্র–

· => ৭৫,০০০ টাকা বিনিয়োগ করে ২৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ১৫০,০০০ টাকা বিনিয়োগ করে ২০ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ৪০০,০০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

আমি আপনাকে কোন এমএলএম কোম্পানিতে কিংবা জমিতে বিনিয়োগ করতে কিংবা আমাকে টাকা দিতে বলব না কিংবা আপনার টাকা নিয়ে কেউ উধাও হয়ে যাবে এমন কোথাও বিনিয়োগ করতে বলব না। আমি শুধু আপনাকে পথ দেখিয়ে দিব যে কোথায় আপনাকে বিনিয়োগ করতে হবে? কিভাবে বিনিয়োগ করতে হবে? শুধু বিনিয়োগের আইডিয়াটা আপনাকে দিব। বাদবাকি কাজ আপনিই করতে পারবেন। আইডিয়াটা জানার পর আপনি নিজেই বলবেন যে, “হ্যাঁ এটা আসলেই সম্ভব!” আমার আইডিয়া ব্যবহার করতে আপনাকে দিনে ১ মিনিটও সময় দিতে হবে না।

আপনি যদি কোটি টাকার মালিক হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আমার আইডিয়া ব্যবহার করে আপনি যে নির্ধারিত বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক ইনশাল্লাহ হবেন সে সম্পর্কে সাহস নিয়ে আমি বলছি, আমি ১০০ টাকার ননজুডিসারি স্ট্যাম্পে লিখিত দিব, আমি এতটাই নিশ্চিত!

আপনি ঠকবেন না।

আপনার যে যোগ্যতা থাকতে হবেঃ ধৈর্য, ব্যাংক ইন্টারেস্ট সম্পর্কে সাধারন জ্ঞান, বয়স ন্যূনতম ২০ বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রী স্টুডেন্ট আর সাহস করে কিছু করে ফেলার মানসিকতা যদি আপনার থেকে থাকে তাহলে এই আইডিয়া আপনার জন্য। কি সাহস আছে?

যোগাযোগঃ

Muhmmad Anwarul Hoque Khan

Email: mahkbd@gmail.com

Linkedin: http://bd.linkedin.com/pub/muhammad-anwarul-hoq-khan/33/503/657


আমি আমার পুরো প্রোফাইল আপনাদের দিয়ে দিলাম। মনে রাখবেন, সৎ ভাবে দ্রুত বড়লোক হবার কোন পথ নাই। আমার আইডিয়া অনুযায়ী আপনার দরকার হবে শুধু ধৈর্য আর কিছুই না।