
সম্প্রতি নাসার গবেষকরা জানিয়েছেন, মহাশুন্যে নারী-পুরুষের মিলন এবং সে মিলনের ফলে সন্তান জন্ম দেয়ার প্রক্রিয়াটি অনেক কষ্টসাধ্য। মহাশুন্যে গর্ভধারণের প্রক্রিয়াটির পক্ষে সবচেয়ে বড় বাধা মহাজাগতিক বিকিরণ। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার এমেস রিসার্চ সেন্টারের গবেষকরা মহাকাশে গর্ভধারণ করার সম্ভাব্যতা বিষয়ে গবেষণা করেছেন। গবেষকরা জানিয়েছেন, নভোযানে যথেষ্ট শিল্ড ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া গর্ভধারণ সম্ভব নয়। যথেষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া মহাজাগতিক বিকিরণ নারীর ভ্রুণকে স্টেরিলাইজ করে দেয়। অন্যদিকে, পুরুষের শুক্রাণুও কমে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়।
গবেষক ড. টোরে স্ট্রায়াম জানিয়েছেন, মহাকাশের দীর্ঘ ভ্রমণ পথে যদি কলোনি স্থাপনের প্রয়োজন পড়ে তবে যথেষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া সেটি সম্ভব হবে না। কিন্তু বর্তমানে ব্যবহৃত নভোযানে আদৌ সেরকম কোনো শিল্ড প্রযুক্তি নেই যাতে মহাশুণ্যে গর্ভধারণ করা সম্ভব।
গবেষকরা আরো জনিয়েছেন, মানুষের শরীরের ডিএনএ মহাশুন্যের বিকিরণের ফলে পরিবর্তন হয়ে যেতে পারে।
অবশ্য, নাসার বর্তমান কোড অফ কন্ডাক্ট বেশ কড়া। তাতে নভোচারী যৌন সম্পর্কের বিষয়ে অনেক বিধিনিষেধ আছে। মহাশুন্যে যৌন সম্পর্কের বদলে বিশ্বাসের সম্পর্ক স্থাপনের জন্য নাসার নির্দেশনা রয়েছে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে কসমোলজি সাময়িকীতে।
No comments:
Post a Comment