
মানুষ যেভাবে চিন্তা করে, যেভাবে তার লক্ষ্য স্থির করে এবং সিদ্ধান্ত নেয়, সেভাবেই মানুষের তৈরি নভোযানগুলো কাজগুলো করতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এমনতরো নভোযান তৈরি করছেন যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির গবেষকরা। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক আর্থার সি ক্লার্কের লেখা এবং স্ট্যানলি কুবরিক-এর পরিচালনায় ২০০১: এ স্পেস অডিসি সিনেমাটি তৈরি হয়েছিলো। এই সিনেমায় দেখানো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নভোযানের মতো বাস্তব নভোযান তৈরির আশা করছেন গবেষকরা।
গবেষকরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এমন নভোযানের নাম হবে এটিভি২। এই নভোযান তৈরি করবে নভোযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান অস্ট্রিয়াম। নভোযানটিতে আগে থেকেই প্রোগ্রাম করা রুট সেট করা থাকবে। আর এই রুটে চলার সময় নিজে থেকেই বিভিন্ন সিদ্ধান্ত নিবে এটিভি২।
জানা গেছে, যুক্তরাজ্যের গবেষকরা এই নভোযানের কন্ট্রোল সিস্টেম তৈরি করছেন। এই কন্ট্রোল সিস্টেম তৈরি হলে তা বিভিন্ন স্যাটেলাইট, রোবটচালিত গাড়িসহ অন্যান্য মহাকাশযানেও ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment