
যে নভোচারীরা মঙ্গলের মাটিতে প্রথম পা দেবেন তাদের পরবর্তী জরুরী চিকিৎসা ব্যবস্থা কেমন হবে সে বিষয়টি নিয়ে পরিকল্পনা করছেন রাশিয়ার গবেষকরা। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
মঙ্গলের মাটিতে পা রাখতে গেলে নভোচারীদের পা ভেঙ্গে যাওয়া সহ মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হবার আশংকা রয়েছে। আর নভোচারীদের সে অবস্থায় জরুরী চিকিৎসা পদ্ধতি কী হবে সে বিষয়েই কাজ করছেন গবেষকরা।
উল্লেখ্য, রাশিয়া থেকে মঙ্গলের উদ্দেশ্যে মার্স-৫০০ প্রকল্পের মাধ্যমে নভোচারীরা যাত্রা করবেন।
গবেষকরা জানিয়েছেন, মঙ্গলের মাটিতে পা রাখা নভোচরীদের চিকিৎসায় তিনটি স্তরের চিকিৎসা ব্যবস্থা থাকবে। মঙ্গলে অবতরণকারী নভোচারীদের একজন থাকবেন সার্জন, একজন মাদারশিপে থাকা সার্জন এবং পৃথিবী থেকে নির্দেশনা পাঠানোর জন্য আলাদা চিকিৎসক দল।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১ হাজার বর্গফিটের একটি ক্যাপসুলে করে মঙ্গলের উদ্দেশ্যে পাঠানো হবে নভোচারীদের। ৮ মাসের ভ্রমণ শেষে ৩ জন নভোচারী নামবেন মঙ্গল পৃষ্ঠে।
জানা গেছে, মঙ্গল মিশনে থাকবেন ৩ জন রাশিয়ান, একজন চীনা, একজন ইটালিয়ান এবং একজন ফরাসী নভোচারী।
No comments:
Post a Comment