Saturday, September 17, 2011

মহাবিশ্ব ও ডার্ক এনার্জি

আমাদের এ মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। প্রসারণের সঙ্গে সঙ্গে এর প্রসারণ বেগও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এর প্রসারণ বেগ ত্বরান্বিত হচ্ছে। এই ত্বরণ ব্যাখ্যা করতে বিজ্ঞানীদের হয় আইনস্টাইনের মহাকর্ষ সূত্র সংশোধন করতে হতো অথবা মহাবিশ্ব বিশেষ এক ধরনের 'মহাবল'-এ (নোবেল এনার্জি) পরিপূর্ণ, এ ধারণা গ্রহণ করতে হতো। এই বিশেষ ধরনের 'মহাবল'-কেই 'ডার্ক এনার্জি' বলা হয়।'কাটিং-এজ' পদ্ধতি ব্যবহার করে এক মহাকাশ গবেষণায় 'ডার্ক এনার্জি'র অস্তিত্ব নিশ্চিত করেছে বিজ্ঞানীরা। 'উইগলি জেড' নামের একটি ছায়াপথ গবেষণা প্রকল্পের ফলাফল হিসেবে সাম্প্রতিক এ সিদ্ধান্ত পাওয়া গেছে বলে তারা জানায়। প্রকল্পটি ২০০৬ সালে শুরু হয়ে এ বছর শেষ হয়। আমাদের মহাবিশ্বের ৭০ শতাংশই ডার্ক এনার্জি দিয়ে গঠিত বলে দাবি করা হয় এই পরীক্ষার ফলাফলে। ডার্ক এনার্জির অস্তিত্ব নিশ্চিত করা গেলে মহাবিশ্ব প্রসারণের ক্রমবর্ধমান গতির ব্যাখ্যা দেওয়া যাবে বলে বিজ্ঞানীদের ধারণা। নাসার 'গ্যালাক্সি ইভাল্যুয়েশন এক্সপ্লোরার' টেলিস্কোপ ও অস্ট্রেলিয়ার 'অ্যাংলো-অস্ট্রেলিয়ান' টেলিস্কোপের সাহায্যে সংগৃহীত তথ্য এই গবেষণায় ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষকদের মাধ্যমে পরিচা
লিত ওই গবেষণার ফলাফল রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক জার্নালে প্রকাশের জন্য নির্বাচিত হয়েছে। ১৯৯০ সালের শেষ দিকে 'সুপার নোভা' হিসেবে পরিচিত দূরবর্তী বিস্ফোরিত নক্ষত্র নিয়ে গবেষণা করার সময় ডার্ক এনার্জির ধারণাটি বিকাশ লাভ করে। উইগলি জেড প্রজেক্ট গবেষণাপত্রের সহ-লেখক মেলবোর্নের সুইনবার্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ক্রিস ব্লেইক বলেছেন, ধরুন আপনি একটি বল উপর দিকে নিক্ষেপ করলেন। তারপর থেকে এটি উপর দিকে ক্রমবর্ধমান গতিতে ছুটতে শুরু করল_ ডার্ক এনার্জির প্রভাব এমনই হবে। আমাদের প্রাপ্ত ফলাফল জানাচ্ছে, ডার্ক এনার্জি একটি জ্যোতির্বৈজ্ঞানিক ধ্রুবক। আর আইনস্টাইন এমনটিই প্রস্তাব করেছিলেন। মহাকর্ষকে আমরা যেভাবে জানি তা যদি ঠিক না হতো তা হলে সময়ের পরিপ্রেক্ষিতে ডার্ক এনার্জির ধ্রুব প্রভাব আমরা প্রত্যক্ষ করতাম না, বলেন ব্লেইক। এই গবেষণাটির সঙ্গে জড়িত নন এমন এক বিজ্ঞানী কসমোলজিস্ট বব নিকহল বিবিসিকে বলেন, এটি একটি বিরাট অগ্রগতি। উইগলি জেড প্রজেক্টের সঙ্গে জড়িতরা বড় বিজ্ঞানী। আমরা কিছুদিন ধরে তাদের গবেষণা ফলাফলের জন্য অপেক্ষা করছিলাম। যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থ বিজ্ঞানের এই অধ্যাপক আরও বলেন, এই গবেষণায় ডার্ক এনার্জির অস্তিত্ব আবার প্রমাণ হলো। এর মাধ্যমে আমরা আমাদের তত্ত্বগুলোকে পারিপাশ্বর্িকের সঙ্গে খাপ খাওয়াতে পারব এবং এটি ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। আগামীতে অনেক জ্যোতির্বিজ্ঞানী এ গবেষণাটি পুনরায় পরীক্ষা করে দেখবে। মহাবিশ্বের ৭৪ শতাংশ 'ডার্ক এনার্জি' দিয়ে গঠিত আর মহাবিশ্বের মোট পদার্থের ২২ শতাংশই 'ডার্ক ম্যাটার'। 'ডার্ক ম্যাটার' থেকে শনাক্তযোগ্য আলো বিচ্ছুরিত বা প্রতিফলিত হয় না। গ্যাস, নক্ষত্র, গ্রহ ও ছায়াপথের মতো সাধারণ পদার্থ মহাবিশ্বের মোট পদার্থের মাত্র ৪ শতাংশ।

No comments:

Post a Comment

Followers

ছোট্ট একটি আইডিয়া আপনাকে কোটিপতি করে দিতে পারে !!!

এক লোক লেটেস্ট মডেলের একটা গাড়ি চালিয়ে দুর্গম এক এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাত তার গাড়ি নষ্ট হয়ে গেল। সে খুব চেষ্টা করল কিন্তু গাড়ি ঠিক করতে পারল না। ঠিক তখন কাছাকাছি একটা গ্যারেজ তার নজরে পড়ল। সেখানে খুব সাদামাটা এক মেকানিক পাওয়া গেল। গাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি আমার গাড়িটা ঠিক করতে পারবে?” মেকানিক গাড়ির ইঞ্জিন কভার তুলে বলল, “পাড়ব।” তারপর মেকানিক তার হাতুড়ি দিয়ে একটা স্ক্রুর উপর গুনে গুনে ৬টা বাড়ি মেরে গাড়িওয়ালাকে বলল, “দেখেন, ঠিক হয়েছে কিনা?” গাড়িওয়ালা অবিশ্বাসের চোখে মেকানিকের দিকে তাকাল। তারপর স্টার্ট দিয়ে দেখল, গাড়ি ঠিক হয়ে গেছে।

গাড়িওয়ালার চোখে – মুখে বিস্ময়! বললেন, “মজুরী কত?”

মেকানিক বলল, “১০০ ডলার।”

“৬টা বাড়ির জন্য ১০০ ডলার! এটা তো ১ ডলারের বেশি হবার কথা না। তোমার মাথা ঠিক আছে?”

“হ্যাঁ স্যার, ৬টা বাড়ির জন্য ১ ডলারের বেশি হবার কথা না। বাকি ৯৯ ডলার হল কোন জায়গাতে বাড়ি মারলে আপনার গাড়ি স্টার্ট নিবে সেটা বুজতে পারার জন্য, জানার জন্য।”

ঠিক উপরের গল্পের মত আমি আপনাকে এমন একটি আইডিয়া দিতে পারি যার মাধ্যমে এককালীন মাত্র–

· => ৭৫,০০০ টাকা বিনিয়োগ করে ২৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ১৫০,০০০ টাকা বিনিয়োগ করে ২০ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ৪০০,০০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

আমি আপনাকে কোন এমএলএম কোম্পানিতে কিংবা জমিতে বিনিয়োগ করতে কিংবা আমাকে টাকা দিতে বলব না কিংবা আপনার টাকা নিয়ে কেউ উধাও হয়ে যাবে এমন কোথাও বিনিয়োগ করতে বলব না। আমি শুধু আপনাকে পথ দেখিয়ে দিব যে কোথায় আপনাকে বিনিয়োগ করতে হবে? কিভাবে বিনিয়োগ করতে হবে? শুধু বিনিয়োগের আইডিয়াটা আপনাকে দিব। বাদবাকি কাজ আপনিই করতে পারবেন। আইডিয়াটা জানার পর আপনি নিজেই বলবেন যে, “হ্যাঁ এটা আসলেই সম্ভব!” আমার আইডিয়া ব্যবহার করতে আপনাকে দিনে ১ মিনিটও সময় দিতে হবে না।

আপনি যদি কোটি টাকার মালিক হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আমার আইডিয়া ব্যবহার করে আপনি যে নির্ধারিত বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক ইনশাল্লাহ হবেন সে সম্পর্কে সাহস নিয়ে আমি বলছি, আমি ১০০ টাকার ননজুডিসারি স্ট্যাম্পে লিখিত দিব, আমি এতটাই নিশ্চিত!

আপনি ঠকবেন না।

আপনার যে যোগ্যতা থাকতে হবেঃ ধৈর্য, ব্যাংক ইন্টারেস্ট সম্পর্কে সাধারন জ্ঞান, বয়স ন্যূনতম ২০ বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রী স্টুডেন্ট আর সাহস করে কিছু করে ফেলার মানসিকতা যদি আপনার থেকে থাকে তাহলে এই আইডিয়া আপনার জন্য। কি সাহস আছে?

যোগাযোগঃ

Muhmmad Anwarul Hoque Khan

Email: mahkbd@gmail.com

Linkedin: http://bd.linkedin.com/pub/muhammad-anwarul-hoq-khan/33/503/657


আমি আমার পুরো প্রোফাইল আপনাদের দিয়ে দিলাম। মনে রাখবেন, সৎ ভাবে দ্রুত বড়লোক হবার কোন পথ নাই। আমার আইডিয়া অনুযায়ী আপনার দরকার হবে শুধু ধৈর্য আর কিছুই না।