Friday, September 16, 2011

দুই সূর্যকে কেন্দ্র করে ঘোরা গ্রহ আবিষ্কার

আমাদের সৌরজগতের বাইরে দুটি সূর্যকে কেন্দ্র করে ঘোরা একটি গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। গত বৃহস্পতিবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ কথা জানিয়ে বলেছে, তাদের দূরবীক্ষণ যন্ত্র কেপলার এটি চিহ্নিত করেছে।
গ্রহটির নাম দেওয়া হয়েছে কেপলার ১৬বি। মহাশূন্যে কোনো গ্রহের দুই নক্ষত্রকে প্রদক্ষিণ করার ঘটনা এই প্রথম জানা গেল। পৃথিবী থেকে এর দূরত্ব ২০০ আলোকবর্ষ। আলো সেকেন্ডে এক লাখ ৮৬ হাজার মাইল গতিতে চলে এক বছরে যতদূর যায়, তা এক আলোকবর্ষ। গবেষণা প্রতিবেদনের অন্যতম লেখক ও হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকেসর জশ কার্টার বলেন, ‘কোনো গ্রহের দুটি সূর্যকে প্রদক্ষিণ করার ঘটনা এবারই প্রথম নিশ্চিত হওয়া গেল।’ আরেক লেখক ও কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্স ডিপার্টমেন্ট অব টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিজমের অ্যালান বস বলেন, ‘এটা চমকপ্রদ আবিষ্কার।’
বলা হচ্ছে, নতুন গ্রহটি দেখতে বিজ্ঞান কল্পকাহিনি নিয়ে নির্মিত চলচ্চিত্র স্টার ওয়ার্স-এর ট্যাটুয়াইন গ্রহের মতোই হতে পারে। তবে চলচ্চিত্রে থাকলেও এ গ্রহটিতে বাস্তবে লিউক স্কাইওয়াকারের মতো চরিত্র বসবাস করার সম্ভাবনা কম। কারণ, এই গ্রহে সম্ভবত প্রাণের জন্য সহায়ক পরিবেশ নেই। মনে করা হচ্ছে, কেপলার ১৬বি শনি গ্রহের মতোই একটি বিশাল শীতল গ্যাসীয় গ্রহ। দুটি সূর্যই আমাদের সূর্যের চেয়ে ছোট ও তুলনামূলকভাবে শীতল বলে গ্রহটিও শীতল। বিজ্ঞানীরা জানান, কেপলার ১৬বি গ্রহ যে দুটি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তা আমাদের সৌরজগতের সূর্যের চেয়ে ৬৯ ও ২০ শতাংশ ছোট। গ্রহটির ভূপৃষ্ঠের তাপমাত্রা মাইনাস ৭৩ ও মাইনাস ১০১ ডিগ্রি সেলসিয়াস। এটি ২২৯ দিনে একবার তার দুই সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্য দুটি থেকে গ্রহটির গড় দূরত্ব ১০ কোটি ৪০ লাখ কিলোমিটার। দুটি সূর্য থাকায় এ গ্রহে সূর্যাস্তও দুবার হয়।’ এ গবেষণায় নেতৃত্ব দেন ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্সের (সেটি) কেপলার বিজ্ঞানী লরেন্স ডয়েল। পৃথিবীর বাইরে প্রাণ অনুসন্ধান এ প্রতিষ্ঠানের লক্ষ্য। এএফপি, বিবিসি।

No comments:

Post a Comment

Followers

ছোট্ট একটি আইডিয়া আপনাকে কোটিপতি করে দিতে পারে !!!

এক লোক লেটেস্ট মডেলের একটা গাড়ি চালিয়ে দুর্গম এক এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাত তার গাড়ি নষ্ট হয়ে গেল। সে খুব চেষ্টা করল কিন্তু গাড়ি ঠিক করতে পারল না। ঠিক তখন কাছাকাছি একটা গ্যারেজ তার নজরে পড়ল। সেখানে খুব সাদামাটা এক মেকানিক পাওয়া গেল। গাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি আমার গাড়িটা ঠিক করতে পারবে?” মেকানিক গাড়ির ইঞ্জিন কভার তুলে বলল, “পাড়ব।” তারপর মেকানিক তার হাতুড়ি দিয়ে একটা স্ক্রুর উপর গুনে গুনে ৬টা বাড়ি মেরে গাড়িওয়ালাকে বলল, “দেখেন, ঠিক হয়েছে কিনা?” গাড়িওয়ালা অবিশ্বাসের চোখে মেকানিকের দিকে তাকাল। তারপর স্টার্ট দিয়ে দেখল, গাড়ি ঠিক হয়ে গেছে।

গাড়িওয়ালার চোখে – মুখে বিস্ময়! বললেন, “মজুরী কত?”

মেকানিক বলল, “১০০ ডলার।”

“৬টা বাড়ির জন্য ১০০ ডলার! এটা তো ১ ডলারের বেশি হবার কথা না। তোমার মাথা ঠিক আছে?”

“হ্যাঁ স্যার, ৬টা বাড়ির জন্য ১ ডলারের বেশি হবার কথা না। বাকি ৯৯ ডলার হল কোন জায়গাতে বাড়ি মারলে আপনার গাড়ি স্টার্ট নিবে সেটা বুজতে পারার জন্য, জানার জন্য।”

ঠিক উপরের গল্পের মত আমি আপনাকে এমন একটি আইডিয়া দিতে পারি যার মাধ্যমে এককালীন মাত্র–

· => ৭৫,০০০ টাকা বিনিয়োগ করে ২৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ১৫০,০০০ টাকা বিনিয়োগ করে ২০ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ৪০০,০০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

আমি আপনাকে কোন এমএলএম কোম্পানিতে কিংবা জমিতে বিনিয়োগ করতে কিংবা আমাকে টাকা দিতে বলব না কিংবা আপনার টাকা নিয়ে কেউ উধাও হয়ে যাবে এমন কোথাও বিনিয়োগ করতে বলব না। আমি শুধু আপনাকে পথ দেখিয়ে দিব যে কোথায় আপনাকে বিনিয়োগ করতে হবে? কিভাবে বিনিয়োগ করতে হবে? শুধু বিনিয়োগের আইডিয়াটা আপনাকে দিব। বাদবাকি কাজ আপনিই করতে পারবেন। আইডিয়াটা জানার পর আপনি নিজেই বলবেন যে, “হ্যাঁ এটা আসলেই সম্ভব!” আমার আইডিয়া ব্যবহার করতে আপনাকে দিনে ১ মিনিটও সময় দিতে হবে না।

আপনি যদি কোটি টাকার মালিক হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আমার আইডিয়া ব্যবহার করে আপনি যে নির্ধারিত বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক ইনশাল্লাহ হবেন সে সম্পর্কে সাহস নিয়ে আমি বলছি, আমি ১০০ টাকার ননজুডিসারি স্ট্যাম্পে লিখিত দিব, আমি এতটাই নিশ্চিত!

আপনি ঠকবেন না।

আপনার যে যোগ্যতা থাকতে হবেঃ ধৈর্য, ব্যাংক ইন্টারেস্ট সম্পর্কে সাধারন জ্ঞান, বয়স ন্যূনতম ২০ বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রী স্টুডেন্ট আর সাহস করে কিছু করে ফেলার মানসিকতা যদি আপনার থেকে থাকে তাহলে এই আইডিয়া আপনার জন্য। কি সাহস আছে?

যোগাযোগঃ

Muhmmad Anwarul Hoque Khan

Email: mahkbd@gmail.com

Linkedin: http://bd.linkedin.com/pub/muhammad-anwarul-hoq-khan/33/503/657


আমি আমার পুরো প্রোফাইল আপনাদের দিয়ে দিলাম। মনে রাখবেন, সৎ ভাবে দ্রুত বড়লোক হবার কোন পথ নাই। আমার আইডিয়া অনুযায়ী আপনার দরকার হবে শুধু ধৈর্য আর কিছুই না।