Tuesday, September 13, 2011

সুপার আর্থসহ ৫০টিরও বেশি গ্রহের সন্ধান

আমাদের সৌরজগতের বাইরে ‘সুপার আর্থ’সহ ৫০টিরও বেশি গ্রহের সন্ধান পাওয়া গেছে। এর একটি সুপার আর্থ গ্রহে জীবসত্তা-সহায়ক পরিবেশ থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি (ইএসও) থেকে টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করে তাঁরা এ দাবি করেন। সৌরজগতের বাইরে সন্ধান পাওয়া নতুন গ্রহের মধ্যে অন্তত ১৬টি হচ্ছে সুপার আর্থ (পৃথিবীর চেয়ে আকারে অনেক বড়) গ্রহ। এসব গ্রহের আকার পৃথিবীর চেয়ে বড়। আর এগুলোতে প্রচুর শিলা রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। এর মধ্যে এইচডি ৮৫৫১২বি নামের একটি সুপার আর্থ বিজ্ঞানীদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। কারণ, এই গ্রহটি তার নক্ষত্রের হ্যাবিচুয়াল জোনের (পৃথিবীর মতো পানি ও জীবসত্তা থাকতে পারে এমন পরিবেশ) কাছাকাছি কক্ষপথ দিয়ে ঘূর্ণায়মান। এটি তার নক্ষত্র থেকে এমন সঠিক দূরত্বে রয়েছে, যেখানকার পরিবেশ খুব উষ্ণও নয়, আবার খুব শীতলও নয়, যা থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন, সেখানে জীবনধারণ উপযোগী পরিবেশ থাকার সম্ভাবনা উজ্জ্বল। তাঁরা মনে করছেন, এই সুপার আর্থে জীবসত্তার প্রয়োজনীয় পরিবেশ থাকতে পারে । চিলিতে ইএসওর লা সিলা অবজারভেটরি থেকে বিজ্ঞানীরা উচ্চক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ (এইচএআরপিএস) ব্যবহার করে এমন ধারণা পেয়েছেন। এইচএআরপিএসের দলনেতা ও জেনেভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মেয়র এক বিবৃতিতে বলেন, এইচএআরপিএসের মাধ্যমে ব্যতিক্রমী সব সুপার আর্থ এবং নেপচুনের মতো গ্রহসহ সবকিছুই পর্যবেক্ষণ করা যায়। এইচডি ৮৫৫১২ বি নামের সুপার আর্থ গ্রহটি পৃথিবীর চেয়ে ৩ দশমিক ৬ গুণ বড় বলে জানান বিজ্ঞানীরা। আর এখানে তাপমাত্রা ৩০ থেকে ৫০ ডিগ্রি সেন্টিগ্রেট পর্যন্ত ওঠানামা করে। এ কারণে বিজ্ঞানীদের ধারণা, এখানকার আবহাওয়া খুবই আর্দ্র। গ্রহটি তার কাছ থেকে ৩৫ আলোকবর্ষ দূরে থাকা নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। সৌরজগতের বাইরের গ্রহে হ্যাবিচুয়াল জোনবিষয়ক বিশেষজ্ঞ লিসা ক্যালটেনেগার বলেন, ‘মনে হয় আমরা রোমাঞ্চকর বিশ্বাসযোগ্য একটি সময়ে রয়েছি। আমরা শুধু নতুন একটি বিষয় আবিষ্কার করতে যাচ্ছি না, বরং নতুন একটি পৃথিবী আবিষ্কার করতে যাচ্ছি।’ বিজ্ঞানীরা এইচএআরপিএস দিয়ে সূর্যের মতো ৩৭৬টি নক্ষত্র পর্যবেক্ষণ করেছেন। তাঁরা দেখেছেন, এর মধ্যে শতকরা ৪০ ভাগ নক্ষত্রের অন্তত একটি শনি গ্রহের চেয়ে ছোট গ্রহ রয়েছে। এর আগে বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে ৫৬৪ গ্রহের সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করেন।—স্পেস ডটকম, দ্য গার্ডিয়ান।

No comments:

Post a Comment

Followers

ছোট্ট একটি আইডিয়া আপনাকে কোটিপতি করে দিতে পারে !!!

এক লোক লেটেস্ট মডেলের একটা গাড়ি চালিয়ে দুর্গম এক এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাত তার গাড়ি নষ্ট হয়ে গেল। সে খুব চেষ্টা করল কিন্তু গাড়ি ঠিক করতে পারল না। ঠিক তখন কাছাকাছি একটা গ্যারেজ তার নজরে পড়ল। সেখানে খুব সাদামাটা এক মেকানিক পাওয়া গেল। গাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি আমার গাড়িটা ঠিক করতে পারবে?” মেকানিক গাড়ির ইঞ্জিন কভার তুলে বলল, “পাড়ব।” তারপর মেকানিক তার হাতুড়ি দিয়ে একটা স্ক্রুর উপর গুনে গুনে ৬টা বাড়ি মেরে গাড়িওয়ালাকে বলল, “দেখেন, ঠিক হয়েছে কিনা?” গাড়িওয়ালা অবিশ্বাসের চোখে মেকানিকের দিকে তাকাল। তারপর স্টার্ট দিয়ে দেখল, গাড়ি ঠিক হয়ে গেছে।

গাড়িওয়ালার চোখে – মুখে বিস্ময়! বললেন, “মজুরী কত?”

মেকানিক বলল, “১০০ ডলার।”

“৬টা বাড়ির জন্য ১০০ ডলার! এটা তো ১ ডলারের বেশি হবার কথা না। তোমার মাথা ঠিক আছে?”

“হ্যাঁ স্যার, ৬টা বাড়ির জন্য ১ ডলারের বেশি হবার কথা না। বাকি ৯৯ ডলার হল কোন জায়গাতে বাড়ি মারলে আপনার গাড়ি স্টার্ট নিবে সেটা বুজতে পারার জন্য, জানার জন্য।”

ঠিক উপরের গল্পের মত আমি আপনাকে এমন একটি আইডিয়া দিতে পারি যার মাধ্যমে এককালীন মাত্র–

· => ৭৫,০০০ টাকা বিনিয়োগ করে ২৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ১৫০,০০০ টাকা বিনিয়োগ করে ২০ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ৪০০,০০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

আমি আপনাকে কোন এমএলএম কোম্পানিতে কিংবা জমিতে বিনিয়োগ করতে কিংবা আমাকে টাকা দিতে বলব না কিংবা আপনার টাকা নিয়ে কেউ উধাও হয়ে যাবে এমন কোথাও বিনিয়োগ করতে বলব না। আমি শুধু আপনাকে পথ দেখিয়ে দিব যে কোথায় আপনাকে বিনিয়োগ করতে হবে? কিভাবে বিনিয়োগ করতে হবে? শুধু বিনিয়োগের আইডিয়াটা আপনাকে দিব। বাদবাকি কাজ আপনিই করতে পারবেন। আইডিয়াটা জানার পর আপনি নিজেই বলবেন যে, “হ্যাঁ এটা আসলেই সম্ভব!” আমার আইডিয়া ব্যবহার করতে আপনাকে দিনে ১ মিনিটও সময় দিতে হবে না।

আপনি যদি কোটি টাকার মালিক হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আমার আইডিয়া ব্যবহার করে আপনি যে নির্ধারিত বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক ইনশাল্লাহ হবেন সে সম্পর্কে সাহস নিয়ে আমি বলছি, আমি ১০০ টাকার ননজুডিসারি স্ট্যাম্পে লিখিত দিব, আমি এতটাই নিশ্চিত!

আপনি ঠকবেন না।

আপনার যে যোগ্যতা থাকতে হবেঃ ধৈর্য, ব্যাংক ইন্টারেস্ট সম্পর্কে সাধারন জ্ঞান, বয়স ন্যূনতম ২০ বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রী স্টুডেন্ট আর সাহস করে কিছু করে ফেলার মানসিকতা যদি আপনার থেকে থাকে তাহলে এই আইডিয়া আপনার জন্য। কি সাহস আছে?

যোগাযোগঃ

Muhmmad Anwarul Hoque Khan

Email: mahkbd@gmail.com

Linkedin: http://bd.linkedin.com/pub/muhammad-anwarul-hoq-khan/33/503/657


আমি আমার পুরো প্রোফাইল আপনাদের দিয়ে দিলাম। মনে রাখবেন, সৎ ভাবে দ্রুত বড়লোক হবার কোন পথ নাই। আমার আইডিয়া অনুযায়ী আপনার দরকার হবে শুধু ধৈর্য আর কিছুই না।