যদিও শিরোনাম দেখে মনে হতে পারে ইতিহাস নিয়ে কথা বলব, আসলে কিন্তু তা নয়। মূলত আমি সময় নিয়ে কথা বলব। সময় নিয়ে তেমন কিছু বলারও নেই। আমরা সবাই জানি, সময় হচ্ছে_ প্রবাহিত নদীর মতো, বয়ে চলে যায়। সময়কে মাপার জন্য অনেকগুলো একক আমরা তৈরি করে রেখেছি যেগুলোকে সেকেন্ড-মিনিট-ঘণ্টা ইত্যাদিতে প্রকাশ করা হয়। আজকের আলোচনায় সেই একককেই তুলে ধরতে যাচ্ছি। এগুলো হয়তো অনেকেরই জানা, কিন্তু কারও যদি জানা না থাকে আমার এই লেখা থেকে তারা যদি তা জানতে পারেন তাতেই আমি খুশি। তাহলে শুরু করা যাক সময়ের এককগুলো জেনে নেওয়ার এই চেষ্টা।
সিদ্ধান্ত জ্যোতিষের (৩০০-১২০০ খ্রি.) আমলে সময়কে অনেকগুলো বিভাগে ভাগ করা হতো। ওইসব দেখার আগে আরও কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাংলা চলচ্চিত্রের একটি বিখ্যাত গান আছে_
'এক পলকে একটু দেখা
আরও একটু বেশি হলে ক্ষতি কি?'
আরও একটু বেশি হলে কোনো ক্ষতি ছিল কি-না তা যারা ছবিটি দেখেছেন তারাই বলতে পারবেন, কিন্তু আমরা ক'জন জানি '১ পল' সমান কতটা সময়? আমরা অহরহই বলি 'এক দণ্ড' দাঁড়ানোর সময় নেই। এখন প্রশ্ন হচ্ছে_ '১ দণ্ড' বা '১ প্রহর' সমান কতটা সময়? যারা জানেন তাদের অভিনন্দন, আর যারা জানেন না তারা আজ থেকে জানবেন। আমি যদি বলি এক সূর্যোদয় থেকে আরেক সূর্যোদয় পর্যন্ত সময়কে মোট ৬০ দণ্ডে ভাগ করা হয়েছে।
তাহলে দাঁড়ায় ২৪ ঘণ্টা = ৬০ দণ্ড।
বা ১ ঘণ্টা = (৬০ গু ২৪) দণ্ড বা ২.৫ দণ্ড
অতএব, ২.৫ দণ্ড = ১ ঘণ্টা
বা ২.৫ দণ্ড = ৬০ মিনিট
বা ১ দণ্ড = (৬০ = ২.৫) মিনিট বা ২৪ মিনিট।
তাহলে দেখা যাচ্ছে ২৪ মিনিটে হয় ১ দণ্ড।
তাহলে উপরের হিসাব থেকে দেখতে পাচ্ছি, কেউ যখন বলে 'এক দণ্ড' দাঁড়ানোর সময় নেই, তার অর্থ হচ্ছে তিনি ২৪ মিনিট দাঁড়াতে পারবেন না। আবার আমরা এটাও বলি, অষ্টপ্রহর ব্যস্ত থাকতে হয়। এখানে জেনে রাখুন, ৮ প্রহর = ৬০ দণ্ড। আর আমরা আগেই জেনেছি ৬০ দণ্ড = ১ দিবা-রাত্রি। অর্থাৎ ৮ প্রহর = ২৪ ঘণ্টা বা ১ প্রহর = (২৪ গু ৮) ঘণ্টা বা ১ প্রহর = ৩ ঘণ্টা।
তাহলে দেখতে পাচ্ছি ৩ ঘণ্টায় হয় ১ প্রহর। চোখের পলক ফেলার আগেই যদি কেউ হাওয়া হয়ে যায়, তাহলে তার হাওয়া হতে কত সময় লেগেছে বলতে পারবেন? চোখের পলক ফেলতে আমাদের হয়তো সেকেন্ডেরও কম সময় লাগে, কিন্তু জেনে রাখুন ১ পল সমান ২৪ সেকেন্ড। ২৪ সেকেন্ডে কেউ হাওয়া হয়ে যেতে পারে কিনা তার হিসাব এবার আপনারাই করেন। যাই হোক ইউরোপিয়ান রীতিতে আমরা জানি,
১০০০০০০ নেনো সেকেন্ড = ১ মিলি সেকেন্ড। ১০০০ মিলি সেকেন্ড = ১ সেকেন্ড।
৬০ সেকেন্ড = ১ মিনিট।
৬০ মিনিট = ১ ঘণ্টা।
২৪ ঘণ্টা = ১ দিন। (দিবা-রাত্রি)
৭ দিন = ১ সপ্তাহ।
৩০ দিন = ১ মাস।
১২ মাস বা ৩৬৫ দিন = ১ বছর।
১০০ বছর = ১ শতাব্দী।
কিন্তু সত্যিকারের নক্ষত্রীয় সময়ে ৬০ সেকেন্ড = ১ মিনিট নয়, বরং ৫৯.৮৩৬১৭ সেকেন্ড = ১ মিনিট হয়। আবার যদিও বলা হচ্ছে ৩০ দিনে এক মাস, আসলে বলা উচিত ২৮, ২৯, ৩০ বা ৩১ দিনে এক মাস। ফেব্রুয়ারি মাস হয় ২৮ দিনে, লিপইয়ারে হয় ২৯ দিনে। কোনো কোনো মাস ৩০ বা ৩১ দিনেও হয়। আমরা বলি ৩৬৫ দিনে ১ বছর, আসলে তো ৩৬৫ বা ৩৬৬ (লিপ ইয়ার) দিনে এক বছর হয়।
No comments:
Post a Comment