Tuesday, August 2, 2011

সৌরজগতের বাইরের আরো ৩২টি নতুন গ্রহের খোঁজ মিলেছে!!!


পৃথিবী ছাড়াও যে মহাবিশ্বে জীবন ধারণের মতো আরো স্থান থাকা সম্ভব, এই যুক্তির পক্ষে প্রমাণ হিসেবেই যেন জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি খুঁজে পেয়েছেন ৩২টি গ্রহ যা আদতে পৃথিবীর মতোই। অবশ্য জানা গেছে, এই গ্রহগুলোর অবস্থান আমাদের সৌর জগতের বাইরে। খবর দি হাফিংটন পোস্ট এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিজ্ঞানীরা ইউরোপিয়ান সাউদার্ন মানমন্দিরের টেলিস্কোপ ব্যবহার করে সৌর জগতের বাইরে নতুন গ্রহের অস্তিত্ব দেখতে পান। তবে তাদের মতে এগুলো পৃথিবীর আকৃতির কিংবা বসবাসের উপযোগী নয়। তবে তারা ঘোষণা দেন, এখন পর্যন্ত আবিষ্কৃত গ্রহের সংখ্যা চার শতাধিক। এ গ্রহগুলোকে বলা হচ্ছে এক্সোপ্লানেট।

জানা গেছে, এ গ্রহগুলোর মধ্যে বেশ কয়েকটিকে বিজ্ঞানীদের ভাষায় বলা হচ্ছে সুপার আর্থ। এদের মধ্যে ছয়টি গ্রহের আকৃতি পৃথিবীর চেয়ে কয়েকগুণ বেশি। শুধু তাই নয়, খুঁজে পাওয়া গ্রহগুলোর মধ্যে অধিকাংশই সৌর জগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির সমান কিংবা তার চেয়েও বড়। এদের মধ্যে দুটি গ্রহের আকৃতি মোটামুটি ছোটই- তাও প্রায় পাঁচটি পৃথিবীর সমান। অন্যদিকে আরেকটির আকৃতি নির্ণয় করা হয়েছে বৃহস্পতির চেয়ে অন্তত পাঁচগুণ বড়। নতুন এই আবিষ্কার চমকে দিয়েছে মহাকাশ বিজ্ঞানী ও জ্যোতির্বিদদের।

জেনেভা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ স্টিফানি উড্রের মতে, নতুন এই আবিষ্কার এ কথা সমর্থন করে যে, যে কোনো নক্ষত্রের চারপাশেই একটি সৌর জগত তৈরি হতে পারে, এবং সেখানে পৃথিবীর মতো গ্রহও থাকতে পারে। তিনি পর্তুগালের এক নিউজ কনফারেন্সে বলেন, ‘আমি অনেকখানি আত্মবিশ্বাসী যে পৃথিবীর মতো গ্রহ মহাবিশ্বের সবখানেই আছে।’

তিনি আরও বলেন, ‘প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। যেখানেই একটি গ্রহ তৈরির জন্য জায়গা রয়েছে, প্রকৃতি সেখানেই গ্রহ সৃষ্টি করে দিচ্ছে।’

হাই একিউরেসি রেডিয়াল ভেলোসিটি প্লানেট সার্চার নামে পরিচিত একটি অনুসন্ধান যন্ত্রের সাহায্যে সৌর জগতের বাইরের নতুন এই গ্রহরাজির অস্তিত্ব আবিষ্কৃত হয়। এর আগে একই অনুসন্ধান দল ২০০৪ সালে প্রথম সুপার আর্থ আবিষ্কার করে। ২০০৭ সালে তারা আবিষ্কার করে গ্লিজ ৫৮১ডি নামে প্রথম সুপার আর্থ যা কিনা বসবাসের উপযোগী!

No comments:

Post a Comment

Followers

ছোট্ট একটি আইডিয়া আপনাকে কোটিপতি করে দিতে পারে !!!

এক লোক লেটেস্ট মডেলের একটা গাড়ি চালিয়ে দুর্গম এক এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাত তার গাড়ি নষ্ট হয়ে গেল। সে খুব চেষ্টা করল কিন্তু গাড়ি ঠিক করতে পারল না। ঠিক তখন কাছাকাছি একটা গ্যারেজ তার নজরে পড়ল। সেখানে খুব সাদামাটা এক মেকানিক পাওয়া গেল। গাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি আমার গাড়িটা ঠিক করতে পারবে?” মেকানিক গাড়ির ইঞ্জিন কভার তুলে বলল, “পাড়ব।” তারপর মেকানিক তার হাতুড়ি দিয়ে একটা স্ক্রুর উপর গুনে গুনে ৬টা বাড়ি মেরে গাড়িওয়ালাকে বলল, “দেখেন, ঠিক হয়েছে কিনা?” গাড়িওয়ালা অবিশ্বাসের চোখে মেকানিকের দিকে তাকাল। তারপর স্টার্ট দিয়ে দেখল, গাড়ি ঠিক হয়ে গেছে।

গাড়িওয়ালার চোখে – মুখে বিস্ময়! বললেন, “মজুরী কত?”

মেকানিক বলল, “১০০ ডলার।”

“৬টা বাড়ির জন্য ১০০ ডলার! এটা তো ১ ডলারের বেশি হবার কথা না। তোমার মাথা ঠিক আছে?”

“হ্যাঁ স্যার, ৬টা বাড়ির জন্য ১ ডলারের বেশি হবার কথা না। বাকি ৯৯ ডলার হল কোন জায়গাতে বাড়ি মারলে আপনার গাড়ি স্টার্ট নিবে সেটা বুজতে পারার জন্য, জানার জন্য।”

ঠিক উপরের গল্পের মত আমি আপনাকে এমন একটি আইডিয়া দিতে পারি যার মাধ্যমে এককালীন মাত্র–

· => ৭৫,০০০ টাকা বিনিয়োগ করে ২৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ১৫০,০০০ টাকা বিনিয়োগ করে ২০ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ৪০০,০০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

আমি আপনাকে কোন এমএলএম কোম্পানিতে কিংবা জমিতে বিনিয়োগ করতে কিংবা আমাকে টাকা দিতে বলব না কিংবা আপনার টাকা নিয়ে কেউ উধাও হয়ে যাবে এমন কোথাও বিনিয়োগ করতে বলব না। আমি শুধু আপনাকে পথ দেখিয়ে দিব যে কোথায় আপনাকে বিনিয়োগ করতে হবে? কিভাবে বিনিয়োগ করতে হবে? শুধু বিনিয়োগের আইডিয়াটা আপনাকে দিব। বাদবাকি কাজ আপনিই করতে পারবেন। আইডিয়াটা জানার পর আপনি নিজেই বলবেন যে, “হ্যাঁ এটা আসলেই সম্ভব!” আমার আইডিয়া ব্যবহার করতে আপনাকে দিনে ১ মিনিটও সময় দিতে হবে না।

আপনি যদি কোটি টাকার মালিক হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আমার আইডিয়া ব্যবহার করে আপনি যে নির্ধারিত বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক ইনশাল্লাহ হবেন সে সম্পর্কে সাহস নিয়ে আমি বলছি, আমি ১০০ টাকার ননজুডিসারি স্ট্যাম্পে লিখিত দিব, আমি এতটাই নিশ্চিত!

আপনি ঠকবেন না।

আপনার যে যোগ্যতা থাকতে হবেঃ ধৈর্য, ব্যাংক ইন্টারেস্ট সম্পর্কে সাধারন জ্ঞান, বয়স ন্যূনতম ২০ বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রী স্টুডেন্ট আর সাহস করে কিছু করে ফেলার মানসিকতা যদি আপনার থেকে থাকে তাহলে এই আইডিয়া আপনার জন্য। কি সাহস আছে?

যোগাযোগঃ

Muhmmad Anwarul Hoque Khan

Email: mahkbd@gmail.com

Linkedin: http://bd.linkedin.com/pub/muhammad-anwarul-hoq-khan/33/503/657


আমি আমার পুরো প্রোফাইল আপনাদের দিয়ে দিলাম। মনে রাখবেন, সৎ ভাবে দ্রুত বড়লোক হবার কোন পথ নাই। আমার আইডিয়া অনুযায়ী আপনার দরকার হবে শুধু ধৈর্য আর কিছুই না।