
সম্প্রতি সুইডেনের গবেষকরা জানিয়েছেন, রোমান সভ্যতাসহ প্রাচীন সভ্যতার উত্থান-পতনের ইতিহাস লেখা রয়েছে গাছের বয়সের ছাপে। গাছের পরিধির বৃত্তাকার ছাপই ধরে রেখেছে জলবায়ু পরিবর্তন এবং এর ফলে সে সময়ের মানুষের ওপর তার প্রভাব। খবর বিবিসি অনলাইন-এর।
গবেষকরা জানিয়েছেন, গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবছর গাছের পরিধিতে একটি করে বৃত্তাকার স্তর যোগ হয়। আর সেই বৃত্ত কতোটা পুরু, তার উপরে নির্ভর করবে গাছের বৃদ্ধি সে’বছর ভালো ছিলো না খারাপ ছিল৷ একইভাবে গাছের শরীরের এই বৃত্ত থেকে পারিপার্শ্বিকতার তথ্যও জানা যাবে।
গবেষকরা জানিয়েছেন, ইউরোপের জলবায়ু পরিবর্তনসহ প্রাচীন সভ্যতার সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক আছে কিনা সেটি এই গাছের বয়সের ছাপ থেকেই জানা যেতে পারে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকরা গত আড়াই হাজার বছরের ৯ হাজার আর্টিফ্যাক্ট গবেষণা করে এই ফল পেয়েছেন।
রোমান সভ্যতার উত্থান এবং পতনের বিষয়টিও এই গাছের শরীরের চক্রগুলো থেকে বোঝা সম্ভব বলেই বিজ্ঞানীরা জানিয়েছেন। দেখা গেছে- গ্রীষ্মকালীন উষ্ণ জলবায়ু সময়টিতে গাছের বৃত্তাকার এই পরিধি অনেক পুরু। এতে জলবায়ুর সঙ্গে সভ্যতার উন্নতিরও লক্ষণ। আর জলবায়ু পরিবর্তনের ফলে প্রাচীন সভ্যতায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিলো এই বৈশিষ্ট্যও ফুটে ওঠে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে সায়েন্স সাময়িকীর অনলাইন সংস্করণে।
সুইস ফেডারেল রিসার্চ ইনস্টিটিউট ফর ফরেস্ট-এর গবেষক উলফ বান্টগেন জানিয়েছেন, জলবায়ূ সংক্রান্ত তথ্যভান্ডার আমাদের চারপাশেই রয়েছে। আর জলবায়ু পরিবর্তনের এই বিষয়টি বুঝতে আমরা সেগুলো সংগ্রহ করেছি এবং নতুন প্রক্রিয়ায় তা বিশ্লেষণও করেছি। তিনি আরো বলেন- ‘দরকার শুধু নির্দিষ্ট বয়সের প্রচুর কাঠ। অর্থাৎ প্রচুর গাছের কান্ড আর সেই কান্ডের পরিধির অসংখ্য বৃত্তাকার ছাপ।’
No comments:
Post a Comment