
২২১০ সালের জন্য বার্তা সংরক্ষণ করে রাখবে সম্প্রতি এমনই এক টাইম ক্যাপসুল তৈরি করছে আর্জেন্টিনা। ভবিষ্যতের জন্য বর্তমান ও অতীত আর্জেন্টিনার তথ্য ব্যাংক হিসেবে এটি ব্যবহার করা হবে। খবর মোমেন্টো অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, আর্জেন্টিনায় টেলিফেনিকা নামের স্প্যানিশ গ্রুপ বুয়েনস আয়ার্স শহরের বাসিন্দাদের জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করে রাখবে। এই টাইম ক্যাপসুলে রাখা হবে বিভিন্ন টেক্সট ফাইল, অডিও, ছবি, ভিডিও, মাল্টিমিডিয়া সহ আরো অনেক তথ্যই।
টেরিফোনিকা-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, টাইম ক্যাপসুলের ডেটা সংগ্রহে শহরের বাসিন্দারাও অংশ নিতে পারবেন। www.capsula2210.com সাইট-এর মাধ্যমে তাদের তথ্য বা ইন্টারভিউ সেখানে জমা রাখতে পারবেন। বর্তমানের প্রথা, রীতিনীতি এবং অভিজ্ঞতা ভবিষ্যত প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখতেই এই টাইম ক্যাপসুল তৈরি করা হয়েছে।
সংবাদমাধ্যমটির বরাতে আরো জানা গেছে, সমস্ত তথ্য হাই ক্যাপাসিটি এবং স্পিডের অপটিক্যাল ডিস্কে কপি করে রাখা হবে। আর এসব ডিস্ক রাখা হবে টাইটেনিয়ামের তৈরি শক্ত একটি সিলিন্ডারে। জানা গেছে, এই সিলিন্ডিারটির ওজন ২৫০ কেজি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৮ অক্টোবর পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করে ডেটা পাঠানো যাবে আর এই ডেটা ২২১০ সাল পর্যন্ত সংরক্ষিত থাকবে টাইম ক্যাপসুলে।
উল্লেখ্য, এই টাইম ক্যাপসুল খোলা হবে ২২১০ সালের ২৫ মে।
No comments:
Post a Comment