
সম্প্রতি শৌখিন জোর্তিবিদ অ্যালান ওয়াটসন নতুন একটি ধূমকেতুর সন্ধান জানিয়েছেন যেটি সূর্যের খুব কাছে দিয়ে যাবার সময় বাস্প হয়ে একেবারে গায়েব হয়ে গেছে। খবর একাধিক প্রযুক্তি ওয়েবসাইটের।
সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, সুর্যের খুব কাছে গেলে কি পরিণতি হতে পারে সে সম্পর্কেই ধারণা দেবে আধুনিক যুগের ইকারাস এর মতো এই ধূমকেতুটির আবিষ্কার। নাসার পাঠানো সোলার অ্যান্ড হেলিওস্ফেরিক অবজারভেটরি (এসওএইচও) উপগ্রহ থেকে তোলা ছবিতে এই ধূমকেতুর পরিণতি দেখা গিয়েছে। এই ধূমকেতুটি সূর্যের দিকে যাবার পথে কৃত্রিম বলয়গ্রাস সূর্যগ্রহণের মতো অবস্থার সৃষ্টি করেছিলো। অবশ্য সূর্যের দিকে অগ্রসর হওয়ার পরে একে আর দেখা যায়নি।
উজ্বল ধূমকেতু পরিবারের সদস্য নতুন আবিষ্কৃত এই ধূমকেতুটি ক্রুজ সানগ্রেজার ধরণের হতে পারে বলেই জোর্তিবিদরা ধারণা করছেন। এগুলো সূর্য পৃষ্ঠের ৫০ হাজার থেকে ৩ লাখ মাইল এলাকায় ঘোরে।
এদিকে ধূমকেতু বিশেষজ্ঞ ব্রায়ান মার্সডেন জানিয়েছেন যে, নির্দিষ্ট ক্রুজ সানগ্রেজার গোত্রের ধুমকেতু দেখা গিয়েছিলো ১৮৪৩, ১৮৮০, ১৮৮২, ১৯৬৩, ১৯৬৫ এবং ১৯৭০ সালে।
এই ধূমকেতুর নামকরণ করা হয়েছে জার্মান জোর্তিবিদ হেনরিক ক্রুজ এর নামানুসারে যিনি উনিশ শতকে ধূমকেতু বিষয়ে গবেষণা করেন।
মার্সডেন আরও জানিয়েছেন, ১৯৯৬ সাল থেকে এসওএইচও এরকম ১ হাজার ৫০০ টি ধূমকেতূ শনাক্ত করেছে। এরকম উজ্বল আভা সৃষ্টিকারী ধূমকেতু প্রতি বছর একবারই দেখা যায়।
No comments:
Post a Comment