Friday, August 5, 2011

পৃথিবীখ্যাত রহস্যময় সেই হীরা!

মার্কিন মুলুকের ওয়াশিংটন ডিসির স্মিথসোনিয়ান‘স ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে এখন শোভা পাচ্ছে পৃথিবীর অন্যতম সেই রহস্যময় সুন্দর হীরক খ-টি; যার নাম ‘দ্যা উইটেলসব্যাক-গ্রাফ ডায়মন্ড’। জানা গেছে, মহামূল্যবান এই হীরক খন্ডটি বিক্রির উদ্দেশ্যেই এখানে রাখা হয়েছে। খবর বিবিসি অনলাইনের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই হীরা শেষবারের মতো দেখা গিয়েছিলো ১৯৫৮ সালে, ব্রাসেলসের ওয়ার্ল্ড এক্সিবিশনে। তারপরেই রহস্যজনকভাবেই উধাও হয়ে যায় এই হীরাটি। এরপর ২০০৮ সালের এক নিলামে লরেন্স গ্রাফ এটিকে কিনে নেবার পর আবারো আলোচনায় আসে হীরাটি। জানা গেছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার ভেতরেই এই মহামূল্যবান হীরকখন্ডটির প্রদর্শনী চলছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হীরাটি প্রথম পাওয়া গিয়েছিলো ১৬৬৪ সালে, ভারতে। স্পেনের রাজা চতুর্থ ফিলিপ তার মেয়ে ইনফানাটা মার্গারেটা টেরেসার সঙ্গে অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড এর বাগদানের সময় এটি উপহার হিসেবে দিয়েছিলেন। ১৭৭২ সালে হাউজ অব ব্রাভিয়া উইটেলবার্গ পরিবারের মধ্যে দিয়েই এই হীরার নামকরণের ইতিহাস জন্ম নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর পরই এই হীরাটি বিক্রি হয়ে গিয়েছিলো। তারপর এই হীরাটিকে দীর্ঘকাল আর জনসম্মুখে দেখা যায়নি।

হীরাটি সম্পর্কে বলা হয় যে, এটি যেমন সুন্দর তেমনি আকষর্ণীয়। অল্প আলোতে দেখলে ধূসর ও নীল রঙের দেখায়, আর অতি-বেগুনী রশ্মিতে দেখলে এটিকে অত্যন্ত আকষর্ণীয় গাঢ় কমলা রঙের দেখা যায়।

উল্লেখ্য, নিলামে এর প্রাথমিক দাম ১৫ মিলিয়ন ধরা হলেও গ্রাফ কিনেছিলেন ২৫ মিলিয়ন ডলারেরও বেশি দামে। প্রথমে ৩৫ দশমিক ৫ ক্যারেট থাকলেও পরে কাটার পরে এর নেট ওজন দাঁড়ায় ৩১ ক্যারেটে।

জানা গেছে, ৪৫ দশমিক ৫২ ক্যারেটের পৃথিবীর সর্ববৃহৎ হীরা ‘হোপ’ এর সঙ্গে তুলনা করেই এর মূল্য নির্ধারণ করা হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই হীরাটি এখন লন্ডনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম বা অন্য কোথাও বিক্রি হয়ে যেতে পারে। আর এবার বিক্রি হলে পরে এই মূল্যবান রহস্যময় হীরকখ-টি আবারো সেই একশো বছর লোকচক্ষুর অন্তরালে উধাও হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

No comments:

Post a Comment

Followers

ছোট্ট একটি আইডিয়া আপনাকে কোটিপতি করে দিতে পারে !!!

এক লোক লেটেস্ট মডেলের একটা গাড়ি চালিয়ে দুর্গম এক এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাত তার গাড়ি নষ্ট হয়ে গেল। সে খুব চেষ্টা করল কিন্তু গাড়ি ঠিক করতে পারল না। ঠিক তখন কাছাকাছি একটা গ্যারেজ তার নজরে পড়ল। সেখানে খুব সাদামাটা এক মেকানিক পাওয়া গেল। গাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি আমার গাড়িটা ঠিক করতে পারবে?” মেকানিক গাড়ির ইঞ্জিন কভার তুলে বলল, “পাড়ব।” তারপর মেকানিক তার হাতুড়ি দিয়ে একটা স্ক্রুর উপর গুনে গুনে ৬টা বাড়ি মেরে গাড়িওয়ালাকে বলল, “দেখেন, ঠিক হয়েছে কিনা?” গাড়িওয়ালা অবিশ্বাসের চোখে মেকানিকের দিকে তাকাল। তারপর স্টার্ট দিয়ে দেখল, গাড়ি ঠিক হয়ে গেছে।

গাড়িওয়ালার চোখে – মুখে বিস্ময়! বললেন, “মজুরী কত?”

মেকানিক বলল, “১০০ ডলার।”

“৬টা বাড়ির জন্য ১০০ ডলার! এটা তো ১ ডলারের বেশি হবার কথা না। তোমার মাথা ঠিক আছে?”

“হ্যাঁ স্যার, ৬টা বাড়ির জন্য ১ ডলারের বেশি হবার কথা না। বাকি ৯৯ ডলার হল কোন জায়গাতে বাড়ি মারলে আপনার গাড়ি স্টার্ট নিবে সেটা বুজতে পারার জন্য, জানার জন্য।”

ঠিক উপরের গল্পের মত আমি আপনাকে এমন একটি আইডিয়া দিতে পারি যার মাধ্যমে এককালীন মাত্র–

· => ৭৫,০০০ টাকা বিনিয়োগ করে ২৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ১৫০,০০০ টাকা বিনিয়োগ করে ২০ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ৪০০,০০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

আমি আপনাকে কোন এমএলএম কোম্পানিতে কিংবা জমিতে বিনিয়োগ করতে কিংবা আমাকে টাকা দিতে বলব না কিংবা আপনার টাকা নিয়ে কেউ উধাও হয়ে যাবে এমন কোথাও বিনিয়োগ করতে বলব না। আমি শুধু আপনাকে পথ দেখিয়ে দিব যে কোথায় আপনাকে বিনিয়োগ করতে হবে? কিভাবে বিনিয়োগ করতে হবে? শুধু বিনিয়োগের আইডিয়াটা আপনাকে দিব। বাদবাকি কাজ আপনিই করতে পারবেন। আইডিয়াটা জানার পর আপনি নিজেই বলবেন যে, “হ্যাঁ এটা আসলেই সম্ভব!” আমার আইডিয়া ব্যবহার করতে আপনাকে দিনে ১ মিনিটও সময় দিতে হবে না।

আপনি যদি কোটি টাকার মালিক হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আমার আইডিয়া ব্যবহার করে আপনি যে নির্ধারিত বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক ইনশাল্লাহ হবেন সে সম্পর্কে সাহস নিয়ে আমি বলছি, আমি ১০০ টাকার ননজুডিসারি স্ট্যাম্পে লিখিত দিব, আমি এতটাই নিশ্চিত!

আপনি ঠকবেন না।

আপনার যে যোগ্যতা থাকতে হবেঃ ধৈর্য, ব্যাংক ইন্টারেস্ট সম্পর্কে সাধারন জ্ঞান, বয়স ন্যূনতম ২০ বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রী স্টুডেন্ট আর সাহস করে কিছু করে ফেলার মানসিকতা যদি আপনার থেকে থাকে তাহলে এই আইডিয়া আপনার জন্য। কি সাহস আছে?

যোগাযোগঃ

Muhmmad Anwarul Hoque Khan

Email: mahkbd@gmail.com

Linkedin: http://bd.linkedin.com/pub/muhammad-anwarul-hoq-khan/33/503/657


আমি আমার পুরো প্রোফাইল আপনাদের দিয়ে দিলাম। মনে রাখবেন, সৎ ভাবে দ্রুত বড়লোক হবার কোন পথ নাই। আমার আইডিয়া অনুযায়ী আপনার দরকার হবে শুধু ধৈর্য আর কিছুই না।