
সম্প্রতি, ফ্রান্সের গবেষকরা ১০ কোটি বছর আগে ক্রিটাসিয়াস যুগের অ্যাম্বারে লেগে থাকা একজোড়া স্তন্যপায়ীর চুল খুঁজে পেয়েছেন। জানা গেছে, আধুনিক স্তন্যপায়ীদের চুলের মতোই এ চুলের ধরন। খবর বিবিসি অনলাইনের ।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, দীর্ঘ সময়ের ব্যবধান হলেও অ্যাম্বারে লেগে থাকা চুলের আকার এবং গঠণে কোনো পরিবর্তন হয়নি।
রেনে ইউনিভার্সিটির গবেষক ড. রোমেইন ভুলো জানিয়েছেন, বর্তমানে গবেষকদের কাছে অ্যাম্বার পাথরে জড়ানো অবস্থায় মধ্য জুরাসিক যুগের চুল সংরক্ষিত আছে।
জুরাসিক যুগের ব্যাপ্তিকাল ছিলো ২০ কোটি থেকে সাড়ে ১৪ কোটি বছর পূর্বে। এরপরই ক্রিটাসিয়াস যুগের সূচনা ঘটে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকরা চুলের থ্রিডি নমুনা সংরক্ষণ করছেন।
গবেষণার ফল ছাপা হয়েছে ‘নেচারউইসেনসহাফতেন’ সাময়িকীতে।
গবেষকরা জানিয়েছেন, ফসিলাইজড ট্রি রেজিন থেকে তৈরি অ্যাম্বারটি মাইক্রোঅর্গানিজম পরীক্ষা কাজে ব্যবহার করা হবে।
No comments:
Post a Comment