
সম্প্রতি মিশরীয় প্রত্নতত্ত্ববিদরা কায়রোর দক্ষিণ অঞ্চলে প্রাচীন শাককারা রাজবংশের একটি বিশাল সমাধির খোঁজ পেয়েছেন। খবর বিবিসি অনলাইনের।
প্রতœতত্ত্ববিদদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই সমাধি ২৫০০ বছরের পুরোনো হতে পারে। সে সময় মিশরে প্রাচীন ২৬ তম শাককারা রাজবংশের শাসন চলছিলো। পুরোনো এই সমাধির ভেতর অনেক মূল্যবান প্রতœতাত্বিক নিদর্শন পাওয়া গেছে বলেই সংবাদমাধ্যমটি জানিয়েছে। এসবের মধ্যে মমি করা ঈগলও আছে।
মিশরীয় প্রতœতত্ত্ববিদদের একটি দল প্রাচীন মিশরীয় রাজধানী শাককারার প্রবেশ মুখে খনন কাজ করার সময় এই সমাধির খোঁজ পেয়েছেন।
আবিষ্কৃত এই সমাধির ভেতরে কঠিন চুনাপাথরে তৈরি একটি বড় সভাকক্ষ পাওয়া গেছে। এছাড়াও সেখানে ছোট ছোট কামরা এবং গলি খুঁজে পাওয়া গেছে। এসব কামরায় রয়েছে কফিন, কঙ্কাল ও অত্যন্ত সংরক্ষিত মাটির পাত্র, সেই সঙ্গে মমি করা ঈগল তো আছেই।
মিশরের প্রধান প্রতœতত্ত্ববিদ জাহি হাওয়াস এই আবিষ্কারের ঘোষণা দিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে- ২৬ তম শাককারা রাজবংশের সমাধি হলেও পরবর্তীতেও এই সমাধি ব্যবহার করা হয়েছিলো । তিনি আরো জানান, এটি সম্ভবত রোমান শাসনামলের শেষ দিকে হাতছাড়া হয়ে যায়।
সংবাদমাধ্যমকে প্রতœতত্ত্ববিদ জাহি হাওয়াস আরো জানিয়েছেন, খনন কাজ এখনও চলছে। সম্প্রতি খুঁজে পাওয়া এই সমাধিই জানান দিচ্ছে, এই এলাকায় এখনও অজানা অনেক সমাধি খুঁজে পাওয়া যেতে পারে।
No comments:
Post a Comment