
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা পানির নিচে ডলফিনের সঙ্গে মানুষের সরাসরি ‘আলাপ’ জমাবার পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষকদের দাবি, ডলফিনের সঙ্গে ‘কথা’ বলতে পারবে মানুষ। আর ডলফিনের সঙ্গে যোগাযোগ করতে পানির নিচে ব্যবহার করা যায় এমনই একটি কম্পিউটার উদ্ভাবন করেছেন গবেষকরা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওয়াইল্ড ডলফিন প্রকল্পে কর্মরত গবেষকরা ডলফিনদের সঙ্গে সরাসরি পরীক্ষামূলক আলাপ করতে ফ্লোরিডার সমুদ্রে নামবেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। তবে, গবেষকরা ডলফিনের সঙ্গে আলোচনার জন্য যে যন্ত্রটি তৈরি করেছেন তা মূলত হাইড্রোফোনভিত্তিক। এই যন্ত্রটির সাহায্যে ডলফিনের শব্দ গ্রহণ করা যায় এবং যন্ত্রটিতে থাকা এলইডি কোনদিক থেকে শব্দটি আসছে তা নির্দেশ করে। আর ডলফিনদের কাছ থেকে পাওয়া শব্দ থেকে প্রথম ৮ টি শব্দ রিয়েল টাইমে আবারও এই যন্ত্রটির মাধ্যমে ফেরৎ পাঠানো হবে।
জানা গেছে, এই পদ্ধতিটি ডলফিনের অনুকরণ করার একটি পদ্ধতি। এভাবে ডলফিনের বিভিন্ন শব্দ সংগ্রহ করে একটি ডলফিন ক্যাটালগ তৈরি করা হবে। এবং পরবর্তীতে মানুষ ডলফিনের ভাষা বুঝে নেবে।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে এক্টা অ্যাস্ট্রোনটিকা সাময়িকীতে।
No comments:
Post a Comment