
সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর বাইরে যেসব গ্রহে বসবাস উপযোগী এবং প্রাণধারণের উপযোগী পরিবেশ রয়েছে সেখানে যে গাছ জন্মাবে তার রঙ হতে পারে গাঢ় কৃষ্ণবর্ণের। এমনকি এই গাছের ডালপালা এবং এই গাছে ফোটা ফুলের রংও মানুষের চোখে কেবল কালো অথবা ধূসর রঙটিই ফুটিয়ে তুলতে পারে। খবর বিবিসির।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভিনগ্রহের উদ্ভিদ বিষয়ে এই গবেষণা করেছেন সেইন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির জোর্ত্যিিবজ্ঞানীরা।
গবেষকরা জানিয়েছেন, দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে এমন লাল বামনে পরিণত হওয়া নক্ষত্রগুলোতে কৃষ্ণবর্ণের বৃক্ষের সন্ধান মিলতে পারে।
গবেষকরা জানিয়েছেন, ভিনগ্রহের উদ্ভিদে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় টিকে থাকার জন্য পৃথিবীতে বেড়ে ওঠা উদ্ভিদের মতোই আলোর প্রয়োজন পড়ে। তবে, পৃথিবীতে উদ্ভিদ সূর্যশক্তির সাহায্যে সালোকসংশ্লেষণ করলেও ভিনগ্রহের এসব উদ্ভিদের আলো গ্রহণ প্রক্রিয়াটা আলাদা। কারণ এখানে উদ্ভিদগুলো একাধিক উৎস থেকে শক্তি সংগ্রহ করতে পারে। আর এসব গ্রহের তাপমাত্রা এবং রঙ সে উদ্ভিদের বেড়ে ওঠায় প্রভাব ফেলে।
No comments:
Post a Comment