Tuesday, August 16, 2011

নিকষ কালো গ্রহের সন্ধান


সম্প্রতি জ্যোর্তিবিদরা মহাকাশের সবচেয়ে কৃষ্ণকায় গ্রহের সন্ধান পেয়েছেন বলে দাবি করেছেন। কয়লার চেয়েও কালো এ গ্রহটির পরিবেশ নিকষ আঁধারে ঘেরা। খবর ডেইলি মেইল-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নাসার কেপলার নভোযান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এ কৃষ্ণ গ্রহটির সন্ধান পেয়েছেন গবেষকরা। তারা এ গ্রহটির নাম দিয়েছেন টিআরইএস-২বি।

গবেষকরা জানিয়েছেন, টিআরইএস-২বি নামের এ গ্রহটি থেকে শতকরা ১ ভাগেরও কম আলো বের হয়ে আসতে পারে। ফলে, এটি অন্যান্য সব গ্রহ বা উপগ্রহের চেয়ে বেশি কালো। এমনকি, কালো রঙের যে প্রতিফলন তৈরি হয় সেটিও এ গ্রহটির ক্ষেত্রে খুব কম হয়।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘মান্থলি নোটিসেস অফ দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’ সাময়িকীতে।

গবেষকরা গ্রহটি সম্পর্কে বলেছেন, বৃহস্পতির সমান আকারের এ গ্রহটি পৃথিবী থেকে সাড়ে সাতশো আলোকবর্ষ দূরে অবস্থিত। গ্যাসের তৈরি এ গ্রহটি ২০০৬ সালে ট্রান্স-আটলান্টিক এক্সোপ্লানেট সার্ভের সময় আবিষ্কার করেছিলেন তারা।

গ্রহটি জিএসসি ০৩৫৪৯-০২৮১১ নামের একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে।

গবেষকরা জানিয়েছেন, গ্রহটির তাপমাত্রা ১ হাজার ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গ্রহে থাকা বাষ্পীয় সোডিয়াম, পটাশিয়াম এবং গ্যাসীয় টাইটানিয়াম অক্সাইড আলো শুষে নেয়। তবে, অতি তাপমাত্রা গ্রহটিতে মাঝে মাঝে কালোর মধ্যে লাল আভা দেখায়।

No comments:

Post a Comment

Followers

ছোট্ট একটি আইডিয়া আপনাকে কোটিপতি করে দিতে পারে !!!

এক লোক লেটেস্ট মডেলের একটা গাড়ি চালিয়ে দুর্গম এক এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাত তার গাড়ি নষ্ট হয়ে গেল। সে খুব চেষ্টা করল কিন্তু গাড়ি ঠিক করতে পারল না। ঠিক তখন কাছাকাছি একটা গ্যারেজ তার নজরে পড়ল। সেখানে খুব সাদামাটা এক মেকানিক পাওয়া গেল। গাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি আমার গাড়িটা ঠিক করতে পারবে?” মেকানিক গাড়ির ইঞ্জিন কভার তুলে বলল, “পাড়ব।” তারপর মেকানিক তার হাতুড়ি দিয়ে একটা স্ক্রুর উপর গুনে গুনে ৬টা বাড়ি মেরে গাড়িওয়ালাকে বলল, “দেখেন, ঠিক হয়েছে কিনা?” গাড়িওয়ালা অবিশ্বাসের চোখে মেকানিকের দিকে তাকাল। তারপর স্টার্ট দিয়ে দেখল, গাড়ি ঠিক হয়ে গেছে।

গাড়িওয়ালার চোখে – মুখে বিস্ময়! বললেন, “মজুরী কত?”

মেকানিক বলল, “১০০ ডলার।”

“৬টা বাড়ির জন্য ১০০ ডলার! এটা তো ১ ডলারের বেশি হবার কথা না। তোমার মাথা ঠিক আছে?”

“হ্যাঁ স্যার, ৬টা বাড়ির জন্য ১ ডলারের বেশি হবার কথা না। বাকি ৯৯ ডলার হল কোন জায়গাতে বাড়ি মারলে আপনার গাড়ি স্টার্ট নিবে সেটা বুজতে পারার জন্য, জানার জন্য।”

ঠিক উপরের গল্পের মত আমি আপনাকে এমন একটি আইডিয়া দিতে পারি যার মাধ্যমে এককালীন মাত্র–

· => ৭৫,০০০ টাকা বিনিয়োগ করে ২৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ১৫০,০০০ টাকা বিনিয়োগ করে ২০ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

· => ৪০০,০০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক হতে পারেন

আমি আপনাকে কোন এমএলএম কোম্পানিতে কিংবা জমিতে বিনিয়োগ করতে কিংবা আমাকে টাকা দিতে বলব না কিংবা আপনার টাকা নিয়ে কেউ উধাও হয়ে যাবে এমন কোথাও বিনিয়োগ করতে বলব না। আমি শুধু আপনাকে পথ দেখিয়ে দিব যে কোথায় আপনাকে বিনিয়োগ করতে হবে? কিভাবে বিনিয়োগ করতে হবে? শুধু বিনিয়োগের আইডিয়াটা আপনাকে দিব। বাদবাকি কাজ আপনিই করতে পারবেন। আইডিয়াটা জানার পর আপনি নিজেই বলবেন যে, “হ্যাঁ এটা আসলেই সম্ভব!” আমার আইডিয়া ব্যবহার করতে আপনাকে দিনে ১ মিনিটও সময় দিতে হবে না।

আপনি যদি কোটি টাকার মালিক হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আমার আইডিয়া ব্যবহার করে আপনি যে নির্ধারিত বছরে ন্যূনতম ১ কোটি টাকার মালিক ইনশাল্লাহ হবেন সে সম্পর্কে সাহস নিয়ে আমি বলছি, আমি ১০০ টাকার ননজুডিসারি স্ট্যাম্পে লিখিত দিব, আমি এতটাই নিশ্চিত!

আপনি ঠকবেন না।

আপনার যে যোগ্যতা থাকতে হবেঃ ধৈর্য, ব্যাংক ইন্টারেস্ট সম্পর্কে সাধারন জ্ঞান, বয়স ন্যূনতম ২০ বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রী স্টুডেন্ট আর সাহস করে কিছু করে ফেলার মানসিকতা যদি আপনার থেকে থাকে তাহলে এই আইডিয়া আপনার জন্য। কি সাহস আছে?

যোগাযোগঃ

Muhmmad Anwarul Hoque Khan

Email: mahkbd@gmail.com

Linkedin: http://bd.linkedin.com/pub/muhammad-anwarul-hoq-khan/33/503/657


আমি আমার পুরো প্রোফাইল আপনাদের দিয়ে দিলাম। মনে রাখবেন, সৎ ভাবে দ্রুত বড়লোক হবার কোন পথ নাই। আমার আইডিয়া অনুযায়ী আপনার দরকার হবে শুধু ধৈর্য আর কিছুই না।